|
প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, মার্চ ২০, ২০১৯
২০ মার্চ ২০১৯, বুধবার : সদ্য সমাপ্ত সিলেট সদর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট মোছা. দিলরুবা বেগম কাকলী সিলেট সদর উপজেলার সর্বস্তরের নাগরিকদে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।পাশাপাশি নব নির্বাচিত মহিলা ভাইস- চেয়ারম্যান মোছা. শামীমা আক্তারকে অভিনন্দন জানিয়েছেন।
তিনি ২০ মার্চ বুধবার এক প্রেস বিবৃতিতে বলেন, সদ্য শেষ হওয়া নির্বাচনে আমি ছিলাম এই উপজেলা নির্বাচনে একজন মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। আমাকে দল মত নির্বিশেষে সদরের সম্মানিত জনগন ভোট দিয়েছেন। আমার পদ্মফুল মার্কায় আমাকে ভালবেসে বিপুল ভোট দিয়েছেন যা আমি চিরদিন তাদের কাছে ঋণী থাকব। আমি সহ তিন জন প্রার্থী এই নির্বাচনে অংশ গ্রহন করেন। জনগনের ভোটের মাধ্যমে আমি দ্বিতীয় স্থান অর্জন করি। আমি মনে করি জনগন আমাকে ভালবেসে বলেই আমি এত ভোট পেয়েছি ভবিষ্যতেও আমি সদরবাসীর সহযোগিতা চাই। পাশাপাশি সকলের সাথে মিলে মিশে কাজ করতে চাই আমি সকলের কাছে দোয়া চাই।
উপজেলাবাসী আমাকে যে ভালোবাসা দিয়েছেন সে জন্য আমি চিরকৃতজ্ঞ। নব নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার চলার পথে আমার সহযোগীতা চাইলে উপজেলার উন্নয়নের স্বার্থে আমি সব সময় আমার হাত প্রসারিত করব। আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকব ইনশাআল্লাহ।
উল্লেখ্য- এই নির্বাচনে মোছা.শামীমা আক্তার (ফুটবল) মার্কা ২৭ হাজার ২১৫ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি হিসেবে এডভোকেট দিলরুবা বেগম কাকলী (পদ্মফুল) মার্কা পেয়েছেন ২৬ হাজার ৯৫ ভোট। তৃৃতীয় স্থান অর্জন করেন দিলারা বেগম (প্রজাপতি) মার্কা ১৩ হাজার ২৪৬ ভোট।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D