|
প্রকাশিত: ১১:২৮ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০১৯
সিলেটের পর্যটন কেন্দ্র বিছনাকান্দি বেড়াতে এসে মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় সেনা সদস্যের স্ত্রী ও ছেলে নিহত হয়েছেন। নিহতরা হলেন-সেনা বাহিনীর সার্জেন্ট সুজা আহমেদের স্ত্রী ইলোরা পারভীন (৩৮) ও তার ছেলে সাজিদ আহমেদ (৬)। এ দুঘটনায় সার্জেন্ট সুজা আহমদসহ আরো ৪ জন আহত হয়েছেন।
পুলিশ সূত্র জানায়, ঢাকা সেনানীবাস থেকে মঙ্গলবার ওই সেনা সদস্য তার স্ত্রীসহ পরিবারের সদস্যদের নিয়ে বিছনাকান্দি বেড়াতে আসেন। বিছনাকান্দি থেকে দুপুরে সিএনজি অটোরিক্সাযোগে তারা অপর পর্যটন কেন্দ্র জাফলং যাচ্ছিলেন। পথে সালুটিকর-গোয়াইনঘাট সড়কের সতি গ্রামের মোড়ে মালবাহী পিকআপের সাথে তাদের বহনকারী অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ বাঁধে। ফলে ঘটনাস্থলেই স্ত্রী ইলোরা পারভীন ও ছেলে সাজিদ আহমেদ নিহত হন।
আহতদের মধ্যে ওই সেনা সদস্য ছাড়াও তাদের সাথে আসা স্বজন আবদুর রশিদের ছেলে মাহিন, সজিব, ও গাড়ি চালক জামিল আহমদ আহত হয়েছেন।
গোয়াইনঘাট থানার ওসি আব্দুল জলিল হতাহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতদের গোয়াইনঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D