সংক্ষিপ্ত সফরে কোরিয়ার রাজধানী সিউলে যাচ্ছেন সাংবাদিক মঞ্জুর

প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০১৯

সংক্ষিপ্ত সফরে কোরিয়ার রাজধানী সিউলে যাচ্ছেন সাংবাদিক মঞ্জুর

১৯ মার্চ ২০১৯, মঙ্গলবার : সংক্ষিপ্ত সফরে কোরিয়ার রাজধানী সিউলে যাচ্ছেন দৈনিক আজকের সংবাদের সিলেট ব্যুরো প্রধান ও জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মঞ্জুর হোসেন খান।

২০ মার্চ (বুধবার) চায়না এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে কোরিয়ার উদ্দেশ্যে যাত্রা করবেন।

কোরিয়া অবস্থানকালে সে দেশের সাংবাদিক নেতৃবৃন্দ, বাঙালি কমিনিউটি ও ব্যবসায়ী নেতাদের সাথে মতবিনিময় করবেন বলে জানা যায়।

এছাড়াও সফরকালে কোরিয়ার বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করবেন।

তিনি সময় স্বল্পতার কারণে বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনকে বলতে না পারায় তিনি দুঃখ প্রকাশ করেন। এছাড়াও তিনি সবার নিকট দোয়া চেয়েছেন। প্রেস-বিজ্ঞপ্তি।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট