|
প্রকাশিত: ৯:৪৬ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০১৯
১৮ মার্চ ২০১৯, সোমবার : সিলেট জেলার ১২টি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আজ সোমবার। দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সিলেট জেলায় শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ভোটগ্রহণ।
রাত সোয়া ৮টায় বেসরকারীভাবে প্রাপ্ত ফলাফলে সিলেট সদর উপজেলায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আশফাক আহমদ। বিশ্বনাথ উপজেলায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী এস এম নুনু মিয়া। বালাগঞ্জ উপজেলায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মোস্তাকুর রহমান মফুর, দক্ষিণ সুরমা উপজেলায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আবু জাহিদ।
জকিগঞ্জ উপজেলায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী লোকমান উদ্দিন চৌধুরী, কানাইঘাট উপজেলায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আব্দুল মোমিন চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ইকবাল আহমদ চৌধুরী।
জৈন্তাপুর উপজেলায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কামাল আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নুরুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফারুক আহমদ, কোম্পানীগঞ্জ উপজেলায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শামীম আহমদ এবং বিয়ানীবাজার উপজেলায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবুল কাশেম পল্লব।
তবে তাদের প্রাপ্ত ভোটের প্রকৃত সংখ্যা জানা যায়নি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D