সুষ্ঠু নির্বাচন হলে আনারসের বিজয় সুনিশ্চিত : মাজহারুল ইসলাম ডালিম

প্রকাশিত: ৭:২৮ পূর্বাহ্ণ, মার্চ ১৬, ২০১৯

সুষ্ঠু নির্বাচন হলে আনারসের বিজয় সুনিশ্চিত : মাজহারুল ইসলাম ডালিম

সিলেট সদর উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাজহারুল ইসলাম ডালিম বলেছেন, সোমবারের নির্বাচনে আনারসের জোয়ার উঠবে। মানুষ এখন শান্তি চায়, পরিবর্তন চায়। মানুষের আস্থা ও ভালোবাসা নিয়েই আনারস বিজয়ের মালা পড়বে। উপজেলাবাসীর পবিত্র আমানত ভোটের মাধ্যমেই আনারসের জয়জয়কার হবে। তিনি বলেন, বানচাল, ভোট ডাকাতি না হয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে আনারসের বিজয় সুনিশ্চিত।

তিনি শনিবার (১৬ মার্চ) বাদ মাগরিব টুকেরবাজার তেমুখি পয়েন্টে শেষ নির্বাচনী জনসভায় এসব কথা বলেন।

শাহপরান বাজারে শেষ জনসভায় সাবেক মেম্বার গৌছ উদ্দিন পাকি মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন- এলাকার বিশিষ্ট মুরব্বি সাবেক মেম্বার আব্দুর রহিম বাবুল, আতিকুর রহমান আতিক, ফারুক মেম্বার, রাজন আহমদ, লুৎফুর রহমান, ইজ্জাদ আলী, সাইদ আহমদসহ এলাকার বিভিন্ন শ্রেণিপেশার লোকজন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট