১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৯ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০১৯
সিলেট নগরীতে পথক অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদকব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯। গতকাল মঙ্গলবার এ অভিযান চালানো হয়।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মোঃ মনিরুজ্জামান জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর বন্দরবাাজার এলাকা থেকে ১১২ পিস ইয়াবাসহ জুবেদ আহমদ (২৮) নামে এক পেশাদার মামদকব্যবসায়ীকে আটক করা হয়। সে শাহপরান থানার মোহাম্মদপুর এলাকার মৃত জয়নাল মিয়ার ছেলে।
অপরদিকে রাত পৌনে ১১টার দিকে মির্জাজাঙ্গাল ভেটেরিনারি হাসপাতালের সামন থেকে ২১ পিস ইয়াবা ও নগদ ১১,৩৯০ টাকাসহ মোঃ আনোয়ার মিয়া (৩৫) নামে অপর মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব। সে কোতোয়ালী থানার মুন্সিপাড়াস্থ খোকন মিয়া কলোনীর মোহন মিয়ার ছেলে।
আটক আসামীদের এসএমপির কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D