১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৯ পূর্বাহ্ণ, মার্চ ১২, ২০১৯
সিলেট নগরীতে চলমান উন্নয়ন কর্মকান্ড দ্রুত বাস্তবায়নে সরকারি প্রতিষ্ঠানগুলোর সহযোগীতা চেয়েছেন মেয়র আরিফুল হক চৌধুরী।
সোমবার (১১ মার্চ) দুপুরে নগর ভবনে মেয়র কার্যালয়ে আয়োজিত সিলেটের সকল সরকারী প্রতিষ্ঠানের প্রধানদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, সিলেট নগরীতে যে উন্নয়ন কাজ চলছে, তা নজিরবিহীন। আর এই উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নে আমাদের সকলকে সামিল হতে হবে।
তিনি এসব উন্নয়ন কর্মকান্ড দ্রুত বাস্তবায়ন করতে এলজিআরডি, রোডস এন্ড হাইওয়ে, বিদ্যুৎ, গ্যাস, পুলিশসহ সকল আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগীতা কামনা করেন।
তিনি সরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, চলমান উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখতে আপনাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। এক্ষেত্রে সমন্বয় হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। সরকারি সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান আন্তরিক সমন্বয়ের মাধ্যমে কাজ করলে এসব কাজ দ্রুত বাস্তবায়িত হবে। এতে নগরবাসীর দুর্ভোগ লাঘব হবে।
সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমানের পরিচালনায় আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী।
সভায় বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D