১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫১ অপরাহ্ণ, মার্চ ১১, ২০১৯
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দ্রুত রোগমুক্তির জন্য দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। দক্ষিণ সুরমা আওয়ামী লীগ নেতা, বিশিষ্ট পরিবহন ব্যবসায়ী, সমাজসেবী ও দক্ষিণ সুরমার প্রথম অনলাইন নিউজ পোর্টাল সাউথ সুরমা নিউজ ২৪ ডটকম এর প্রকাশক হাজী গুলজার আহমেদের উদ্যোগে সোমবার ১১ মার্চ বাদ আছর হযরত শাহজালাল (রহ.) এর মাজারে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সড়ক পরিবহণ কর্পোরেশন (বিআরটিসি) স্পেশ্যাল প্রতিনিধি শুয়াইব শুভ, উপজেলা আওয়ামী লীগ নেতা সাবেল আহমদ, রাজন আহমদ, জুনেল আহমদ, পারবেজ আহমদ, লিটন আহমদ, হাসান মিয়া, রাশেদ খাঁন সহ প্রমুখ। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন মৌলানা আব্দুস সুবহান। -বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D