১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, মার্চ ১১, ২০১৯
১১ মার্চ ২০১৯, সোমবার : জামেয়া ক্বাসিমুল উলূম দরগাহ হযরত শাহজালাল (রহ.) সিলেটের মুহতামিম ও শায়খুল হাদীস মুফতি আবুল কালাম যাকারিয়া আর নেই।
সোমবার বিকেল ৫টার দিকে মাদরাসা থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)।
সিলেট জেলা জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী বিষয়টি নিশ্চিত করেছেন। আগামীকাল মঙ্গলবার সকাল ১১ টায় সিলেট আলিয়া মাদরাসার মাঠে তার নামাজের জানাযা অনুষ্ঠিত হবে।
তাঁর মৃত্যুতে ইসলামি অঙ্গনে গভীর শোক নেমে আসে। মাদরাসায় ভীড় করছেন তার ছাত্ররাসহ সিলেটের জনসাধারণ।
তিনি দাওয়াতুল হক বাংলাদেশের সিলেট জেলার আমীর ছিলেন। তিনি দাওয়াতুল হকের আমির ও গুলশান আজাদ মসজিদের খতিব আল্লামা মাহমূদুল হাসানের অন্যতম খলিফা।
মুফতি আবুল কালাম জাকারিয়ার জন্ম সুনামগঞ্জ জেলায়। পড়ালেখা করেন দরগাহ মাদরাসায়। সিলেট শাহজালাল রহ. দরগাহ মসজিদ ও আম্বরখানা জামে মসজিদে খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন দির্ঘদিন।
তিনি খলিফায়ে মাদানি আল্লামা আব্দুল হক শায়খে গাজিনগরী রহ. এর জামাতা। তিনি ৩ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D