১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৬ অপরাহ্ণ, মার্চ ১০, ২০১৯
১০ মার্চ ২০১৯, রোববার : পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাবেদ সিরাজের সাথে সিলেট কারাতে-দো এসোসিয়েশনের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন। গতকাল শনিবার বিকেলে সিলেট জেলা স্টেডিয়াম এর সম্মেলন কক্ষে এসোসিয়েশনের অন্তর্ভুক্ত বিভিন্ন ক্লাবের প্রশিক্ষকবৃন্দ এ সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় এসোসিয়েশনের নেতৃবৃন্দ কারাতের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে জাবেদ সিরাজকে অবহিত করেন।
এসোসিয়েশনের সহ-সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও ফয়েজ একাডেমি অব মার্শাল আর্ট (কারাতে) এডুকেশন-ফেইমের প্রতিষ্ঠাতা ফয়জুর রহমানের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিনিয়র প্রশিক্ষক মামুনুর রহমান এনাম, সিনিয়র প্রশিক্ষক আব্দুস শাহিদ, মেট্রোপলিটন ইউনিভার্সিটির ডেপুটি এসিস্ট্যান্ট রেজিস্ট্রার ও কারাতে প্রশিক্ষক শান্তি রায়, দি আইকনিক কারাতে একাডেমির প্রশিক্ষক শরীফ আহমেদ চৌধুরী, সহকারি প্রশিক্ষক আহমদ উর রব চৌধুরী, সায়েম কারাতে একাডেমির প্রশিক্ষক সায়েম আহমেদ, প্রশিক্ষক জনাব নুরুল হোসেইন প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D