১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৫ অপরাহ্ণ, মার্চ ৭, ২০১৯
আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ২৯ জন উপজেলা চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের মধ্যে ১৬ জন উপজেলা পরিষদ চেয়ারম্যান রয়েছেন।
বৃহস্পতিবার (৭ মার্চ) নির্বাচন কমিশন সূত্র থেকে এসব তথ্য জানা গেছে।
ইসি সূত্র জানায়, উপজেলা নির্বাচনের প্রথম ধাপে ১২ জেলার ৮৭ উপজেলায় ভোটের তফসিল ঘোষণা করা হয়। তবে আদালতের আদেশে রাজশাহীর পবা উপজেলার ভোট স্থগিত করা হয়। অন্যদিকে, মোলান্দহ-মাদারগঞ্জ, জামালপুর এবং নাটোর সদরে সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলে ভোট হবে ৮৩ উপজেলায়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৬ জন চেয়ারম্যান, ৬ জন ভাইস-চেয়ারম্যান ও ৭ জন মহিলা ভাইস-চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন।
বাকি ৮৩ উপজেলায় ২১৭ জন চেয়ারম্যান পদপ্রার্থী, ৪০৬ জন ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী ও ২৭৩ জন মহিলা ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
জানা গেছে, আদালতের আদেশে একটি উপজেলার ভোট স্থগিত ও তিনটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সকল প্রার্থী নির্বাচিত হওয়ায় ৮৩ উপজেলায় ভোট হবে।
প্রসঙ্গত, আগামী ১০, ১৮, ২৪ ও ৩১ মার্চ চার ধাপে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন হবে। এর মধ্যে প্রথম ধাপে ৮৩ উপজেলায় এবং দ্বিতীয় ধাপে ১২৪ উপজেলায় মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। তৃতীয় ধাপে ১২৭ উপজেলা ও চতুর্থ ধাপে ১২২ উপজেলায় ভোট হবে। পঞ্চম ধাপে বাকি উপজেলায় ভোট হবে ১৮ জুন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D