১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, মার্চ ৫, ২০১৯
৫ মার্চ ২০১৯, মঙ্গলবার : সিলেট সদর উপজেলাকে মডেল, আধুনিক ও তিলোত্তমা উপজেলা গড়ে তুলতে আগামী ১৮ মার্চ আনারস মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তৃনমুলের জনপ্রিয় চেয়ারম্যান প্রার্থী মাজহারুল ইসলাম ডালিম।
তিনি গতকাল সোমবার (৪ মার্চ ২০২১ইং) সন্ধ্যা ৭টায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে খাদিমপাড়া ইউনিয়নবাসীর সাথে বিশাল নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, উন্নয়নের দিক দিয়ে অনেকটা পিছিয়ে রয়েছে সিলেট সদর উপজেলা। এই উপজেলায় এখনো মানুষ ভুগান্তিতে আছে। জীবনমান উন্নয়ন হয়নি। যাতায়াত ব্যবস্থা সেই আগের মতোই রয়েছে। তাই সদর উপজেলাকে মডেল ও তিলোত্তমা উপজেলা হিসেবে গড়ে তুলতে আনারস মার্কায় ভোট প্রার্থনা করেন তিনি।
বিশাল নির্বাচনী সভায় সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট মুরব্বী ইরসাদ আলী। এসময় উপস্থিত ছিলেন রাজন আহমদ, তেরা আহমদ, আনোয়ার আহমদ, মুক্তিযোদ্ধা সিকন্দর আলী, মুক্তিযোদ্ধা সুরুজ আলী, সাবেক চেয়ারম্যান এটিএম জাকারিয়া, আতিকুর রহমান, ফারুক আহমদ, লোকমান আহমদ, লেবু হোসেন, রুস্তুম আলী, তকবির আলী, আব্দুল খালিক, সিরাজ আহমদ, সিরাজ আহমদ, সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমানসহ খাদিমপাড়া ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ। -বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D