২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, মার্চ ৩, ২০১৯
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অবস্থা এই ভালো, এই খারাপ-এমন পরিস্থিতিতে রয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান ডা. সৈয়দ আলী আহসান। এই মুহূর্তে ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার মতো অবস্থায় নেই বলেও জানান তিনি।
রবিবার দুপুর ২টায় হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সামনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন । এ সময় তার পাশে বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি শহিদুল্লাহ শিকদার ছিলেন।
সৈয়দ আলী আহসান বলেন, মন্ত্রীর শারীরিক অবস্থা এই ভালো এই খারাপ। ২৪ থেকে ৭২ ঘন্টা না গেলে তার সার্বিক অবস্থা সম্পর্কে কিছুই বলা যাচ্ছে না। এই মুহুর্তে তাকে সিঙ্গাপুর নেয়ার মতো পরিস্থিতিতে নেই।
তিনি বলেন, ‘ওনার (ওবায়দুল কাদের) তিনটি ব্লকের মধ্যে একটি যেটা প্রধান অর্থাৎ এলইডিতে যে ৯৯ ভাগ প্রোবলেম ছিলো শুধু সেটিকে সারিয়েছি। এরপর একটু উন্নতির দিকে গিয়েছিলো। কিন্তু সেটা পর্যাপ্ত নয়। বাকি ব্লকগুলোও সারানোর দরকার। কিন্তু উনার শারীরিক অবস্থা যা, তাতে বাকি দুটো এই মুহুর্তে সারানো যাবে না। সারাতে গেলে বিপদ ঘটবে। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি। সব সোর্স আমরা ইউজ করছি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডা. আলী আহসান বলেন, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত হচ্ছে যে তার বর্তমান চিকিৎসা যেমন চলছে তা আরো জোরদার করা হয়েছে। আমাদের যত রকম সোর্স আছে ইউটিলাইজ করে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছি।
ওবায়দুল কাদের জীবন শংকায় আছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যেহেতু ভেন্টিলেটর আছে, যেকোনো হৃদরোগে আশংকা থাকতে পারে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D