২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, মার্চ ৩, ২০১৯
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের হৃদরোগে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে আইসিইউ’তে ভর্তি রয়েছে। হাসপাতালে অহেতুক ভীড় না করতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৩ মার্চ) সকালে একথা জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
রোববার (৩ মার্চ) সকাল পৌনে ৮টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় সেতুমন্ত্রীকে বিএসএমএমইউ’র কার্ডিয়াক বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র, আইসিইউ’তে চিকিৎসাধীন রয়েছেন তিনি। সেখানে কার্ডিওলজি বিভাগের অধীনে তার এনজিওগ্রাম করা হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন যে, ওবায়দুল কাদেরের হার্টে ৩টি ব্লক রয়েছে।
আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানান, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে বিএসএমএমইউতে ভর্তি করা হয় ওবায়দুল কাদেরকে। পরবর্তীতে অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়।
চিকিৎসকরা বলেছেন, তিনি (ওবায়দুল কাদের) স্টেবল অবস্থায় আছেন। এখন তার চিকিৎসায় বোর্ড বসেছে। বোর্ড সিদ্ধান্ত নেবে যে পরবর্তী করণীয় কী হবে। আমরা দলের পক্ষ থেকে তার আরোগ্য লাভের জন্য দেশবাসী ও নেতাকর্মীদের কাছে দোয়া চাই।’
মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানান, সকালে ফজরের নামাজ শেষ হঠাৎ করেই শ্বাসপ্রশ্বাসে সমস্যা হচ্ছিল। সঙ্গে সঙ্গে তাকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার শরীর চেকআপ করেন। পরামর্শ দেন দ্রুত এনজিওগ্রাম করার। এখন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ওবায়দুল কাদেরের এনজিওগ্রাম করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D