১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৭ পূর্বাহ্ণ, মার্চ ৩, ২০১৯
মাদকে নিরুৎসাহিত করতে সিলেটের অধূমপায়ী তরুণদের জন্য প্রতিশ্রুতিশীল ‘অধূমপায়ী’ সম্মাননা প্রদান করবে সিলেট ছাত্র ও যুব কল্যাণ ফেডারেশন। এজন্য সিলেট বিভাগের অধূমপায়ীদের খোঁজছে সংগঠনটি।
এ সম্মাননায় সকল প্রকার জর্দা ও সিগারেট পান থেকে বিরত থাকা ছাত্র ও যুব সমাজ অংশ গ্রহণ করতে পারবেন। জন্য নিবন্ধন প্রয়োজন বলে জানিয়েছেন ফেডারেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এইচ.এম আব্দুর রহমান।
তিনি জানান, ‘১৭ হতে ৩৫ বছর বয়স পর্যন্ত আগ্রহী ‘অধূমপায়ীরা’ দুই কপি ছবি ও জন্ম নিবন্ধন কার্ড অথবা জাতীয় পরিচয় পত্রের ফটোকপি সহ আগামী ৮ মার্চের মধ্যে রহমানিয়া লাইব্রেরী, কুদরত উল্লাহ মার্কেট ২য় তলা, সিলেট ঠিকানায় নাম রেজিস্ট্রেশন করে এ সম্মাননা পেতে পারেন।’
রেজিস্ট্রেশন থেকে বড় পরিসরে সম্মাননা প্রদান করা হবে। এর তারিখ পরবর্তীতে প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D