খাদিমপাড়া ইউনিয়নে চেয়ারম্যান আফছরের উদ্যোগে নান্দনিক লাইব্রেরি

প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, মার্চ ৩, ২০১৯

খাদিমপাড়া ইউনিয়নে চেয়ারম্যান আফছরের উদ্যোগে নান্দনিক লাইব্রেরি

সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই ইউনিয়নকে ঘিরে নিত্যনতুন ও যুগোপযোগী উদ্যোগের মাধ্যমে প্রশংসিত হচ্ছেন অ্যাডভোকেট আফছর আহমদ। একের পর এক উন্নয়নমূলক কাজ দক্ষতার সাথে করে যাচ্ছেন তিনি । তার উদ্যমী চিন্তাধারা আর যুগোপযোগী কর্মকান্ডের ধারাবাহিকতায় খাদিমপাড়া ইউনিয়ন ইতিমধ্যে পেতে যাচ্ছে নতুন কমপ্লেক্স ভবন যার কাজ দ্রুত এগিয়ে চলছে। আর সেই নতুন ভবনে এবার সংযোজন হচ্ছে নান্দনিক এক লাইব্রেরি।

সরেজমিনে ইউনিয়নের নতুন কমপ্লেক্স ভবন ঘুরে দেখা যায় ইতিমধ্যে ভবন নির্মাণের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। নতুন এই ভবনে লাইব্রেরির জন্যে স্থান নির্ধারণ করে নান্দনিক এক ডিজাইন নির্বাচন করা হয়েছে।

সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির তিন তরুণ পুরকৌশলী শাহনেওয়াজ রশিদ রাহি, ফেরদৌস আব্বাস চৌধুরী এবং রুবেল আহমেদ নান্দনিক লাইব্রেরির কাজে ডিজাইন ও সুপারভিশনসহ যাবতীয় সহযোগিতা প্রদান করছেন।

চেয়ারম্যান আফছর আহমদ জানান, লেখাপড়ার পাশাপাশি বই পড়ার অভ্যাস গড়ে তুলতে  খাদিমপাড়া ইউনিয়নের শিক্ষার্থী তথা বাসিন্দাদের কথা চিন্তা করে নতুন এই লাইব্রেরির সংযোজন করা হয়েছে। বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য তথা সাহিত্য-সংস্কৃতিসহ বিশ্বের নানা তথ্য সম্বলিত বই এখানে আগামীতে পাওয়া যাবে। ইতিমধ্যে নান্দনিক শিল্পকর্মে মোড়া লাইব্রেরির কাজ শুরু হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট