দরগাহ মাদ্রাসার মুহাদ্দিস খলিলুর রহমানের জানাজায় হাজার হাজার মানুষের ঢল

প্রকাশিত: ১২:২০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০১৯

দরগাহ মাদ্রাসার মুহাদ্দিস খলিলুর রহমানের জানাজায় হাজার হাজার মানুষের ঢল

নিজাম ইউ জায়গীরদার : সিলেট হযরত শাহজালাল (রহ.) দরগাহ সিনিয়র মাদ্রাসার মুহাদ্দিস, শাহপরান মাজার মসজিদের খতিব ও খায়রুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা খলিলুর রহমান হাজী সাব হুজুর ইন্তেকাল করেছেন।

রোববার ৩টা ৫০ মিনিটের সময় খাদিমপাড়া ইউনিয়নের কল্লগ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি …………. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৬৩) বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে’সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রাত ৯টায় খাদিমপাড়াস্থ এটিআই মাঠে তাঁর নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন করা হয়। এতে শরিক হতে এটিআই মাঠে সর্বস্তরের মানুষের ঢল নামে।

সিলেট জেলা জমিয়তের প্রচার সম্পাদক সালেহ আহমদ শাহবাগী জানান, সিলেট হযরত শাহজালাল (রহ.) দরগাহ মাদ্রাসার মুহাদ্দিস বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা খলিলুর রহমান হাজী সাব বার্ধক্য জনিত রোগে ভোগছিলেন। পরে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ২দিন চিকিৎসাধীন থাকার পর, ডাক্তারের পরামর্শে আজ ২৪ ফেব্রুয়ারি তাকে বাসায় আনা হয়। ওই দিন বিকেলে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

এদিকে মাওলানা খলিলুর রহমানের ইন্তেকালে সিলেটের আলেম সমাজে শোকের ছায়া নেমে এসেছে এবং শেষ বারের মতো দেখতে তাঁর গ্রামের বাড়িতে শিক্ষক-ছাত্র সহ হাজারো মানুষ ভিড় জমান। তিনি সিলেট বিভাগের বিভিন্ন ওয়াজ মাহফিলে ওয়াজি হিসেবে বেশ পরিচিত লাভ করেছিলেন। তিনি সকলের কাছে দরগাহর হাজী সাব হুজুর নামে পরিচিতি ছিলেন।

এদিকে মাওলানা খলিলুর রহমান হাজী সাবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, সাধারন সম্পাদক আলী আহমদ, আজাদ দ্বীনি এদারায়ে তা’লীম বাংলাদেশের সভাপতি মাওলানা শায়খ জিয়া উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল বছির, দরগাহ মাদ্রাসার মুহতামিম মুফতি মো. আবুল কালাম জাকারিয়া, শায়খুল হাদিস মুফতি মুহিবুল হক গাছবাড়ি, মাওলানা ছালেহ আহমদ জকিগঞ্জী, মাওলানা জুনায়েদ কিয়ামপুরী, সিলেট জেলা জমিয়তের সভাপতি আল্লামা শায়খ জিয়া উদ্দিন, মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান, জেলার সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান, মহানগর সাধারণ সম্পাদক হাফিজ ফখরুজ্জামান, মাদানী কাফেলা বাংলাদেশের সভাপতি মাওলানা রুহুল আমিন নগরী, সাধারণ সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী।

নেতৃবৃন্দ এক শোক বার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট