১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০১৯
সরকারের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের নামে নির্মিত ভবনের উদ্বোধন করেছেন তার অনুজ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। শনিবার নগরীর মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজে নবনির্মিত শিক্ষাভবনের উদ্বোধন ও আইসিটি ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন তিনি।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে সরকারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান মোমেন। এর আগে নবম এবং দশম জাতীয় সংসদ নির্বাচনে এ আসনের সংসদ সদস্য ছিলেন তার বড় ভাই মুহিত। টানা দুই মেয়াদে সরকারের অর্থমন্ত্রীর দায়িত্বও পালন করেন বয়জ্যেষ্ট এ নেতা। তবে একাদশ সংসদে তিনি অবসরে যাওয়ার ঘোষণা দিলে তার ভাই মনোনয়ন পান।
মুহিতের নামে নবনির্মিত শিক্ষাভবন উদ্বোধনকালে মোমেন বলেন, ‘আজকের প্রজন্মের ছাত্র-ছাত্রীদেরকে গুনগত শিক্ষায় উচ্চপর্যায়ে নিয়ে যাওয়ার জন্য সরকার পূর্ণ সজাগ রয়েছে। প্রতিযোগিতার এই বিশ্বে টিকে থাকার যোগ্যতা অর্জনের জন্যে যত ধরনের প্রযুক্তি ব্যবহার দরকার, সরকার সেইসব সুযোগ সৃষ্টি করেছে।’
কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা প্রফেসর ড. সৈয়দ মোদাচ্ছের আলী।
গার্হস্থ্য অর্থনীতির সহকারী অধ্যাপক সালমা বেগম ও ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক পরিষদের সম্পাদক মো. এনামুল হক চৌধুরী সোহেলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর হারুনুর রশিদ রশীদ, সিলেট শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক ড. মোয়াজ্জেম হোসেন, কলেজের পরিচালনা পর্ষদের সদস্য কবি-গবেষক ও কথাসাহিত্যিক, শাবিপ্রবির বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. জফির সেতু, কলেজের প্রতিষ্ঠাতা সদস্য শামীম আহমেদ, কলেজের পরিচালনা পরিষদের সদস্য ডা. মো.আব্দুল হাফিজ, অভিভাবক সদস্য শাহ আলতাফুর রহমান, মো.নুরুল আমিন, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, কাউন্সিলর তারেক উদ্দিন তাজ, কাউন্সিলর আফতাব হোসেন খান, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আজবাহার প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ কলেজের বাংলা বিভাগের বার্ষিক স্মারক আকাশলীনার মোড়ক উন্মোচন করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D