১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০১৯
বিএনপির ভাইস চেয়ারম্যান ডা: এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হচ্ছেন গণতন্ত্রের প্রতীক। বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব হবেনা। তৃনমূলের দাবীর প্রেক্ষিতে গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে মুক্ত করার মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন বেগবান করতে বিএনপি কাজ করে যাচ্ছে। বাকশালী সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ভোট ডাকাতির মাধ্যমে প্রহসনের নির্বাচন গদি দখল করেছে। ৩০ ডিসেম্বর কোন ভোট হয়নি, বরং ২৯ ডিসেম্বর রাতেই ভোটের আয়োজন সমাপ্ত করা হয়েছে। অবৈধ ক্ষমতার মোহ ফ্যাসিবাদী সরকারকে অন্ধ করে দিয়েছে। তারা দেশের নির্বাচন ব্যবস্থাকে পুরোপুরি ভাবে ধ্বংস করে দিয়েছে। এর দায়ে সংশ্লিষ্টদের অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে।
তিনি বলেন দেশনায়ক তারেক রহমানের আহবানে তৃনমূলের কথা জানার জন্য আমাকে দায়িত্ব দিয়ে প্রেরণ করা হয়েছে। হতাশার কিছু নেই, হাল ছাড়া যাবেনা। অচিরেই সকল ষড়যন্ত্র নস্যাত হবে, জনতার বিজয় হবেই। এদেশে বাকশালী ও স্বৈরশাসকদের পরিনতি ভাল হয়নি। এদেরও কঠোর পরিনতি বরণ করতে হবে।
শনিবার সিলেট জেলা বিএনপির উদ্যোগে নির্বাচন পরবর্তী প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিলেট জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীমের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক আলী আহমদের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিনিধি সভায় জেলা বিএনপি, উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ডা: এ জেড এম জাহিদ হোসেন আরো বলেন, অবৈধ সরকার পরিকল্পিতভাবে প্রথমেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ষড়যন্ত্রমুলক মামলার ফরমায়েসী রায়ে কারাগারে প্রেরণ করে। তড়িগড়ি করে দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মামলায় ফরমায়েসী রায়ে সাজা প্রদান করে। নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনীতি ‘গায়েবী’ নামক শব্দটি জুড়ে দিয়ে ফ্যাসিস্ট সরকার শত শত গায়েবী মামলা দিয়ে হাজার হাজার নেতাকর্মীর উপর হামলা-মামলা, গ্রেফতার নির্যাতন চালিয়েছে। প্রহসনের নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে বেশ কয়েকজন নেতাকর্মীকে শাহাদাতবরণ করতে হয়েছে। যতই ষড়যন্ত্র করুক বাংলাদেশের মানুষের হৃদয় থেকে বিএনপির নাম মুছে দেয়ার সাধ্য বাকশালীদের নেই। সময় আসবে, পরিস্থিতিও বদলাবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে তাঁর নেতৃত্বেই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে। উপজেলা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এতে কাউকে ছাড় দেয়া হবেনা।
সিলেট নগরীর একটি অভিজাত রেষ্টুরেন্টে অনুষ্ঠিত সভায় চকবাজারে অগ্নিকান্ডে নিহতদের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্বাস্থ্য কামনা, দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা, এম সাইফুর রহমানের রুহের মাগফেরাত, নিখোঁজ জননেতা এম. ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ, গাড়ী চালক আনসার আলীর সন্ধান কামনা, বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েম আহমদ সোহেলের রুহের মাগফেরাত কামনা, অসুস্থ হয়ে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা তাহসিনা রুশদীর লুনার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মহানগর ওলামা দলের সভাপতি মাওলানা মঈনুদ্দিন ফয়েজ।
কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্য থেকে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা সিলেট-১ আসনে বিএনপি থেকে প্রতিদ্বন্ধি প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা: সাখাওয়াত হাসান জীবন, সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট-৪ আসন থেকে বিএনপির প্রতিদ্বন্ধী প্রার্থী দিলদার হোসেন সেলিম ও কলিম উদ্দিন আহমদ মিলন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট-৩ আসনে বিএনপি থেকে প্রতিদ্বন্ধী প্রার্থী আলহাজ্ব শফি আহমদ চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা: শাহরিয়ার হোসেন চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী সদস্য হায়দার আলী লেনিন, এডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নি, সিলেট-৬ আসনে বিএনপির প্রতিদ্বন্ধী প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী।
জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিবের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মখন মিয়া চেয়ারম্যান, সহ-সভাপতি একেএম তারেক কালাম, সহ-সভাপতি নজমুল হোসেন পুতুল, জেলা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, জেলা সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরী, আব্দুল আহাদ খান জামাল, আবুল কাশেম ও শামীম আহমদ, জেলা মহিলা দলের সভাপতি সালেহা কবির শেপী ও জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন।
সভাপতির বক্তব্যে আবুল কাহের চৌধুরী শামীম বলেন, বিএনপির তৃনমূল ঠিক আছে, কেন্দ্রীয় নেতৃত্বকে সঠিক পথে ফিরিয়ে আনতে হবে। আওয়ামী বাকশালী সরকারের অপকৌশল সম্পর্কে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সতর্ক দৃষ্টি রেখে তৃনমূলকে তাদের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন ছাড়া তৃনমূলকে সক্রিয় করা কঠিন হবে। পরিবেশ পরিস্থিতির আলোকে সঠিক সিদ্ধান্তই বাকশালীদের হাত থেকে গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে পারে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D