১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০১৯

আসন্ন ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে সিলেট জেলার ১২ উপজেলায় চেয়ারম্যানসহ তিনটি পদে ২০২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল গতকাল সোমবার। আগামীকাল ২০ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাই ও ২৭ ফেব্রুয়ারি প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। ১৮ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সিলেট জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, চেয়ারম্যান পদে ৬৮ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৯০ জন এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৪৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সব মিলিয়ে তিনটি পদে ২০২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
সিলেট জেলার সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ১২ জন এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন-আলহাজ্ব আশফাক আহমদ, মাজহারুল ইসলাম ডালিম, শাহ জামাল নুরুল হুদা, এডভোকেট নুরে আলম সিরাজী, মাওলানা আসলাম হোসাইন রহমানী।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) প্রার্থীরা হচ্ছেন -মোঃ সাইফুল ইসলাম, শাহাব উদ্দিন লাল, আফতাব উদ্দিন, মিল্লাত আহমদ চৌধুরী, মকবুল হোসেন, রাজু গোয়ালা, নূর আহমদ কামাল, ফারুক আহমদ, জুয়েল আহমদ।
ভাইস চেয়ারম্যান (মহিলা) প্রার্থীরা হচ্ছেন বর্তমান ভাইস চেয়ারম্যান মোছা: দিলারা বেগম, মোছাঃ দিলরুবা বেগম কাকলি, মোছা: শামীমা আকতার।
বিশ্বনাথ উপজেলায় চেয়ারম্যান পদে ৭জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ১০জন এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন- বর্তমান চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ সভাপতি স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সুহেল আহমদ চৌধুরী, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া, উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন, উপজেলা আঞ্জুমানে আল-ইসলাহর সভাপতি ফয়জুল ইসলাম, যুক্তরাজ্যের কলচেষ্টার বিএনপির সভাপতি ও বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন, ইসলামী ঐক্যজোট নেতা কাজী মাওলানা রুহুল আমিন ও প্রবাসী শামসুল ইসলাম।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) প্রার্থীরা হচ্ছেন উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আহমেদ নুর উদ্দিন, আওয়ামী লীগ নেতা নোয়াব আলী, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আলতাব হোসেন, যুক্তরাজ্য যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম শামীম, প্রবাসী বিএনপি নেতা সেবুল মিয়া, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান খালেদ, জেলা ছাত্রদল নেতা আশরাফ উদ্দিন, উপজেলা ছাত্রদল নেতা জুবেল আহমদ, ক্রীড়া সংগঠক ফখরুল ইসলাম ও হাবিবুর রহমান।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিলকারীরা হলেন- বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা মহিলা দলের সহ সভাপতি বেগম স্বপ্না শাহীন, উপজেলা শ্রমিক লীগের সহ সভাপতি আমিনুল ইসলামের স্ত্রী মোছাঃ জুলিয়া বেগম, জেলা মহিলা দলের সহ সাংগঠনিক সম্পাদক নাজমা বেগম, উপজেলা মহিলা দলের আহবায়ক নূরুন্নাহার ইয়াসমিন, সাবেক মহিলা মেম্বার নেহারা বেগম।
দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল সোমবার জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মুহাম্মদ আবু জাহিদ, জেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব ময়নুল ইসলাম ও বিএনপি নেতা জিল্লুর রহমান সোয়েব নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে আরো ৪ জন জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে তাদের মনোনয়নপত্র দাখিল করেন। এ ৪ জনের নাম জানা যায়নি।
দক্ষিণ সুরমা উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তানজিদা আফরিন ছন্দার কাছে ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা হচ্ছেন-দক্ষিণ সুরমা উপজেলা আনজুমানে আল ইসলাহ’র সহ-সভাপতি ফয়েজ আহমদ, উপজেলা যুবলীগের সদস্য নন্দন চন্দ্র পাল, মোগলাবাজার থানা তালামিযের সাধারণ সম্পাদক মো: মাহবুবুর রহমান, মো: সুন্দর আলী ও মো: হুসিয়ার আলী। মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা হচ্ছেন-মোছা: লায়লা বেগম, আইরিন রহমান কলি, মোছা: হালিমা বেগম ও বর্তমান ভাইস চেয়ারম্যান শামীম আরা পান্না।
ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাচনে ফেঞ্চুগঞ্জে চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ফেঞ্চুগঞ্জ এবং সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন, তারা হলেন-চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী শাহ মুজিবুর রহমান জকন, স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম, ওহিদুজ্জামান ছুফি চৌধুরী, হারুন আহমদ চৌধুরী, সুলতানা রাজিয়া ডলি, মাতাব চৌধুরী, মনির আলী নানু, হারুনুর রশীদ, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে মনোনয়ন দাখিল করেছেন শহিদুর রহমান, মনিরুল ইসলাম ভুইয়া, জাহিরুল ইসলাম, সাহাদ মিয়া, বখতিয়ার হোসেন, আব্দুল খালিক, মহিলা ভাইস চেয়ারম্যান পদে যারা মনোনয়ন জমা দিয়েছেন তারা হলেন-জাহানারা বেগম, ফেরদৌসী বেগম ইকবাল, সেলিনা ইয়াসমীন, মোহিনী বেগম।
বালাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব মো. আবদাল মিয়া ও সাবেক চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুরসহ ৪জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৫ এবং সংরক্ষিত (মহিলা) ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৩ জন প্রার্থী। গতকাল সোমবার বিকালে উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুমন চন্দ্র দাসের কাছে এসব প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীরা হলেন-উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা সদস্য আলহাজ্ব মো. আবদাল মিয়া (স্বতন্ত্র), সাবেক উপজেলা চেয়ারম্যান, আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর, জাতীয় পার্টি মনোনীত আব্দুর রহিম এবং যুক্তরাজ্য বিএনপি নেতা গোলাম রব্বানী (স্বতন্ত্র)। জাপা মনোনীত প্রার্থী আব্দুর রহিম সিলেট জেলা প্রশাসকের অফিসে মনোনয়নপত্র দাখিল করেন।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী, মহানগর যুবলীগ নেতা মো. সামস উদ্দিন, ছাত্রলীগ নেতা মোস্তাক উদ্দিন আহমদ, সমাজকর্মী নূরে আলম এবং সুজিত চন্দ্র গুপ্ত বাচ্চু। সংরক্ষিত (মহিলা) ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন সেবু আক্তার মণি, কুলসুমা বেগম এবং সুক্তি রাণী দাস।
এ বিষয়ে আলাপকালে উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুমন চন্দ্র দাস চেয়ারম্যান পদে ৪ জনসহ ভাইস চেয়ারম্যান পদে ৫জন এবং সংরক্ষিত (মহিলা) ভাইস চেয়ারম্যান পদে আরও ৩জন মনোনয়নপত্র দাখিল করেছেন বলে সত্যতা নিশ্চিত করেছেন।
কোম্পানীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ১০ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৭ জন এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে রয়েছেন-বর্তমান চেয়ারম্যান আব্দুল বাছির, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফতাব আলী কালা মিয়া, স্বতন্ত্র প্রার্থী হিসাবে শামীম আহমদ, তার স্ত্রী জরিনা বেগম, ইয়াকুব আলী, তার ভাই ইকবাল হোসেন, বর্তমান ভাইস চেয়ারম্যান শামসুল হক রড, হাফিজ মাসুম আহমদ, ও শামসু মিয়া চৌধুরী।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) প্রার্থীরা হচ্ছেন-আবিদুর রহমান, আমিনুল হক, লাল মিয়া, বিলাল উদ্দিন, আব্দুল হান্নান, ফরিদ উদ্দিন ও রিয়াজ উদ্দিন।
ভাইস চেয়ারম্যান (মহিলা) প্রার্থীরা হচ্ছেন-বর্তমান ভাইস চেয়ারম্যান নাসরিন জাহান ফাতেমা, আফিয়া বেগম, আয়েশা বেগম ও রাহেলা বেগম।
গোয়াইনঘাট উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোঃ গোলাম কিবরিয়া হেলালসহ আওয়ামী লীগের বিদ্রোহী ২ জন এবং বিএনপির দুই নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও গোয়াইনঘাটে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন।
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা হলেন-যুক্তরাষ্ট্র আওয়ামী লীগর সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ, যুক্তরাজ্য আওয়ামী লীগ’র উপদেষ্টা মোঃ গোলাপ মিয়া। অপরদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ¦ লুৎফুল হক খোকন ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ¦ শাহ আলম স্বপন।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিলকারীরা হলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ব্যবসায়ী জয়নাল আবেদীন, উপজেলা ছাত্রলীগের সিনিয়র-সহ সভাপতি গোলাম রাব্বানী সুমন, জমিয়তে উলামায়ে ইসলাম নেতা গোলাম আম্বিয়া কয়েছ, যুবলীগ নেতা হীরক দেব, ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, যুবলীগ নেত্রী পদ্মা দেবী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান খুদেজা রহিম কলি, সাবেক ইউপি সদস্য মনোয়ারা বেগম বীণা। এবার গোয়াইনঘাটে বর্তমান চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী প্রার্থী হননি। দলের সিদ্ধান্ত অনুযায়ী তিনি প্রার্থীতা থেকে বিরত থেকেছেন বলে জানিয়েছেন।
জৈন্তাপুর উপজেলা পরিষদ নির্বাচনে জৈন্তাপুর উপজেলায় ৩টি পদে ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল সোমবার জৈন্তাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো: আবুল হাসনাতের নিকট প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন।
উপজেলা চেয়ারম্যান পদে ২জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, স্বতন্ত্র আওয়ামী লীগের (বিদ্রোহী) প্রার্থী উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি কামাল আহমদ। উপজেলা ভাইস-চেয়ারম্যান পদে (পুরুষ) প্রার্থীলা হচ্ছেন- বর্তমান ভাইস-চেয়ারম্যান বশির উদ্দিন, আব্দুল হক মেম্বার, মাওলানা কবির আহমদ, নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো: কুটি মিয়া, আবুল হোসেন খান, আব্দুর রব ও শংকর কুমার দাস। মহিলা ভাইস-চেয়ারম্যান পদে বর্তমান ভাইস-চেয়ারম্যান জয়মতি রানী, সোনারা বেগম, পলীনা রহমান, মাধবী রানী নম: ও প্রণতি রানী মালাকার।
এদিকে, বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করছেন না। তিনি গতকাল সোমবার দুপুর ২টায় স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দের সাথে তার অফিসে মতবিনিময়কালে জানান, জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত মতে তিনি আসন্ন উপজেলা নির্বাচনে এবার প্রার্থী হচ্ছেন না।
কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে গতকাল সোমবার চেয়ারম্যান ও পুরুষ-মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন-আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য জেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আব্দুল মুমিন চৌধুরী, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সাঁতবাক ইউপির সদ্য পদত্যাগকারী চেয়ারম্যান আলহাজ্ব মোস্তাক আহমদ পলাশ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আবুল খায়ের চৌধুরী। তবে চেয়ারম্যান পদে বিএনপি, জামায়াত, জাপা সহ অন্যান্য দলের কোনো প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেননি। কানাইঘাট উপজেলা পরিষদের টানা তিন বারের নির্বাচিত বর্তমান চেয়ারম্যান জেলা বিএনপির সহ সভাপতি আশিক উদ্দিন চৌধুরী দলীয় সিদ্ধান্তের কারণে নির্বাচনে অংশগ্রহণ করেননি। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ছাত্রলীগ নেতা এমাদুর রহমান, সাবেক ছাত্রদল নেতা আব্দুল করিম, জমিয়তে উলামা নেতা মাওলানা আব্দুল্লাহ শাকীর, স্বেচ্ছাসেবকলীগ নেতা আব্দুল ওয়াদুদ দুদু, ব্যবসায়ী হাকিম রাব্বানী চৌধুরী ও শাহীন আহমদ। মহিলা ভাইস চেয়ারম্যান পদে একমাত্র মনোনয়নপত্র দাখিল করেছেন খাদিজা বেগম। অপরদিকে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান জামায়াতের নারীনেত্রী মরিয়ম বেগম দলীয় সিদ্ধান্তের কারণে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

জকিগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৭ জন এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি লোকমান উদ্দিন চৌধুরী, জাপা নেতা মর্তুজা আহমদ চৌধুরী ও সরফ উদ্দিন চৌধুরী।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) প্রার্থীরা হচ্ছেন কৃষকলীগের আব্দুল আহাদ, শ্রমিকলীগের সজল কুমার বর্মণ, আওয়ামী লীগের মোস্তাকিম হায়দর, যুবলীগের শামীম আহমদ, আব্দুস ছবুর, ফজলে আকাশ মান্না, নুরুল ইসলাম সোহেল।
ভাইস চেয়ারম্যান (মহিলা) প্রার্থীরা হচ্ছেন ইয়াহিয়া বেগম, মাজেদা রওশন শ্যামলী, সুলতানা বেগম ও রুশনা বেগম রফা।
গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে গতকাল সোমবার উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন প্রার্থী। প্রায় সকল প্রার্থী গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চত্বরস্থ নির্বাচন কমিশনের উপজেলা কার্যালয়ে সহকারী রিটার্নিং অফিসার সাইদুর রহমানের কাছে তাদের মনোনয়নপত্র দাখিল করেন। এতে চেয়ারম্যান পদে কেবল একজন দলীয় প্রার্থীসহ মোট ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। নির্বাচনে গোলাপগঞ্জ উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান জামায়াত নেতা হাফিজ নজমুল ইসলাম, ভাইস চেয়ারম্যান উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক নোমান উদ্দিন মুরাদ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেলা বিএনপি নেতা এডভোকেট শাহানা হোসেন মনোনয়নপত্র দাখিল করেননি।
দুপুরে উপজেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন-আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D