ছাতকে ইয়াবাসহ ২ যুবক আটক

প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০১৯

ছাতকে ইয়াবাসহ ২ যুবক আটক

ছাতকে ৩০২ পিস ইয়াবাসহ ২ যুবককে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রোববার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে লেঃ কমান্ডার ফয়সল আহমদের নেতৃত্বে র‍্যাব-৯ সুনামগঞ্জ ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে উপজেলার জাউয়া বাজার থেকে তাদের আটক করে।

আটককৃতরা হলো- জালালাবাদ থানাধীন খালপাড় গ্রামের মো. হোসাইন আহমদের ছেলে মো. আব্দুল লতিফ ও সুনামগঞ্জ সদর উপজেলার ধোপাখালি গ্রামের মো. আইয়ুব আলীর ছেলে মো. সাকিব আহমদ।

তাদেরকে ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-৯ এর সিনিয়র সহকারি পরিচালক মো. মনিরুজ্জামান।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট