১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০১৯
সিলেটের গোয়াইনঘাটে ৬ বছর বয়সী শিশু দেলোয়ার হোসেন সাহেলের খুনি আবরারুলের ফাঁসি চেয়েছেন তার পিতা নুর উদ্দিন। তিনি বলেছেন, শিশু সাহেলকে আমার ছেলেই পরিকল্পিতভাবে হত্যা করেছে, এ কারণে তাকে ফাঁসি দিয়ে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখুন।
শনিবার দুপুরে উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের ছাত্র সমাজ ও এলাকাবাসীর অংশগ্রহণে প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ মানববন্ধনে একাত্বতা পোষণ করে এ কথা বলেন তিনি। ঘাতক আবরারুলের ফাঁসির দাবিতে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
গত ৫ ফেব্রুয়ারি উপজেলার ফেনাইকোনা গ্রামে পিতার উপর প্রতিশোধ নিতে পরিকল্পিতভাবে শিশু শ্রেণীর ছাত্র দেলোয়ার আহমদ সাহেলকে জবাই করে হত্যা করে একই গ্রামের নুরউদ্দিনের পুত্র আবরারুলু (২০)।
এ ঘটনায় খুনি আবরারুলকে গ্রেফতার করে পুলিশ। সে ১৬৪ ধারার জবানবন্দিতে জানায় দেলোয়ার আহমদ সাহেলের বাবার সাথে শত্রুতার জের ধরেই তাকে গলাকেটে হত্যা করেছে।
পশ্চিম জাফলং ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্টিত মানববন্ধন কর্মসূচীতে বক্তারা অবিলম্বে শিশু সাহেল হত্যাকান্ডের বিচার দ্রুত ট্রাইবুনালে এনে আরারুলের ফাসিঁ কার্যকর করার দাবি জানান।
ইউনিয়ন যুবলীগের আহবায়ক মামুন পারবেজ’র পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পশ্চিম জাফলং উচ্চ বিদালয়ের প্রধান শিক্ষক আব্দুস শহিদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম,এ মতিন, সাবেক সভাপতি মন্জুর আহমদ ও আব্দুল মালিক, ইউনয়ন আওয়ামলীগ নেতা রফিক আহমদ, শিক্ষক আবুল কালাম, আফজাল হোসেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D