২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০১৯
বিশ্ব ইজতেমার কারণে ১৬, ১৭ ও ১৮ ফেব্রুয়ারির এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২৬, ২৭ ফেব্রুয়ারি ও ২ মার্চ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
রবিবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
গত ২ ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা ২০১৯ শুরু হয়েছে।
এবার সারা দেশে ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
তাদের মধ্যে এসএসসি পরীক্ষার্থী ১৭ লাখ ১০২, দাখিল ৩ লাখ ১০ হাজার ১৭২ এবং এসএসসি ভোকেশনালে ১ লাখ ২৫ হাজার ৫৯ পরীক্ষার্থী রয়েছে।
মোট পরীক্ষার্থীর মধ্যে ১৭ লাখ ৪০ হাজার ৯৩৭ জন নিয়মিত। বাকিদের কেউ গত বছর এক বিষয়ে, কেউবা দুই ও ততোধিক বিষয়ে ফেল করেছিল।
গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী বেড়েছে ১ লাখ ৩ হাজার ৪৩৪ জন। এর মধ্যে ছাত্রী ৫৬ হাজার ২০৫ জন। বাকি ৪৭ হাজার ২২৯ জন ছাত্র। এবার বিজ্ঞানে পরীক্ষার্থী বেড়েছে।
এ বছর ৫ লাখ ৪১ হাজার ৩৫৩ জন বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিচ্ছে। গত বছর বিজ্ঞানে পরীক্ষার্থী ছিল ৫ লাখ ৩ হাজার ৬২৭ জন।
৩ হাজার ৪৯৭ কেন্দ্রে হচ্ছে এ পরীক্ষা। ২৮ হাজার ৬৮২ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D