২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩১, ২০১৯
কেন্দ্রের ২০০ গজের মধ্যে সাধারণের প্রবেশ নিষেধ
রোববার থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এ পরীক্ষায় কেন্দ্রের ২০০ গজের ভেতরে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ। পরীক্ষা কেন্দ্রের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বুধবার পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বলা হয়, ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সে অর্পিত ক্ষমতাবলে’ পরীক্ষা কেন্দ্রের দুইশ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের ‘অনধিকার প্রবেশ’ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছেন পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া। আগামী রোববার থেকে সারাদেশে মাধ্যমিক ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। এ বছর সব মিলিয়ে চার হাজার ৯৬৪টি কেন্দ্রে ২৫ লাখ ৭৩ হাজার ৮৫১ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবে। প্রশ্ন ফাঁস ঠেকাতে এবারও পরীক্ষা শুরুর সাত দিন আগ থেকে শেষ পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে সরকার। অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে তৈরি বিশেষ নিরাপত্তা খামে করে এবার কেন্দ্রে কেন্দ্রে প্রশ্নপত্র পাঠানোর ব্যবস্থা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D