১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ৭, ২০১৯
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কশ বিজয়ের পর টানা তৃতীয়বারের মতো শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিসভা গঠন করেছে আওয়ামী লীগ। নতুন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীসহ ২৫ জন পূর্ণ মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী ও তিন জন উপমন্ত্রী থাকছেন।
সোমবার বিকেল সাড়ে ৩টায় বঙ্গভবনে শপথ নেবেন মন্ত্রিসভায় স্থান পাওয়া এই সদস্যরা। নতুন এ মন্ত্রিসভায় সিলেট বিভাগের পাঁচজন এমপি স্থান পেয়েছেন। তাদের মধ্যে তিনজন হয়েছেন পূর্ণাঙ্গ মন্ত্রী; আর দু’জন প্রতিমন্ত্রী।
মন্ত্রিসভায় স্থান পাওয়া সিলেটের পাঁচজন হলেন- সদ্য বিদায়ী অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ভাই পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন (সিলেট-১ আসন), পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান (সুনামগঞ্জ-৩), বন ও পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন (মৌলভীবাজার-১), প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ইমরান আহমদ (সিলেট-৪) এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী (হবিগঞ্জ-৪)।
এঁদের মধ্যে ড. মোমেন, শাহাব উদ্দিন, ইমরান আহমদ ও মাহবুব আলী মন্ত্রিসভায় নতুন মুখ। এবারই তাঁরা প্রথমবারের মতো মন্ত্রিসভায় স্থান পেয়েছেন।
অন্যদিকে, এম এ মান্নান আগে অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। এবার তিনি পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D