নৌকার সমর্থনে সিলেটে মিসবাহ সিরাজ পরিবারের গণসংযোগ

প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৮

নৌকার সমর্থনে সিলেটে মিসবাহ সিরাজ পরিবারের গণসংযোগ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত সিলেট-১ আসনে সংসদ সদস্য প্রার্থী ড. এ. কে. আব্দুল মোমেনের সমর্থনে গণসংযোগ করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজের সহধর্মিনী ফারজানা আক্তার মিসবাহ, মেয়ে মুনতাহা আহমদ ও পুত্র সাবিয়ান আহমদ মিসবাহ।

বুধবার (২৬ ডিসেম্বর) সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মুমিনুর রশীদ সুজনের উদ্যোগে সিলেট নগরীর ১০ ও ১১নং ওয়ার্ড এলাকায় নৌকা প্রতীকের সমর্থনে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মোরশেদ রানা, মহানগর যুবলীগের সদস্য হোসেন আহমদ, ৩নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবির হাসান রানা, মহানগর যুবলীগ নেতা মোজাম্মেল আহমদ, ছাত্রলীগ নেতা ইমরান আহমদ, মাহি আহমদ, সুভাষ আহমদ, রাহী আহমদ, জুম্মন আহমদ, কাসেম আহমদ, শিমুল আহমদ, জয়নাল আবেদীন জামিল, সুজন আহমদ, সুহেল আহমদ, মামুন আহমদ প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট