দক্ষিণ সুরমার সুড়িগাঁওয়ে প্রবাসী গ্রুপের খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০১৬

Manual2 Ad Code

দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের সুড়িগাঁও প্রবাসী গ্রুপের উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গরীব-দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান গতকাল ৯ সেপ্টেম্বর শুক্রবার সুড়িগাঁও বাতুন নাজাত জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট মুরব্বী ইরফান আলীর সভাপতিত্বে ও সুড়িগাঁও প্রবাসী গ্রুপের উপদেষ্টা আতিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আব্দুল জলিল, সারো মিয়া, ডাঃ শফিকুর রহমান, সাহেদ আহমদ, তোতা মিয়া, হাজী এখলাছ উদ্দিন, ইছরাব আলী, হারিছ আলী, মখলিছ মিয়া, হাজী ইরফান আলী, টুনু মিয়া, মন্তাজ আলী, মর্তুজ আলী, আব্দুল বাছিত, কমরুছ আলী, মানিক মিয়া, সেবুল আহমদ, এনাম উদ্দিন, সালামত আলী, শিফুল, জানু মিয়া, জড়াই মিয়া, এমদাদুল হাসান খোকন, আব্দুল আজিজ, মামুনুর রশীদ মামুন, ইমন আহমদ, রূপন মিয়া, মতিউর রহমান, শহিদুল ইসলাম খান, আবুল কালাম, সেলিম আহমদ, ইসলাম উদ্দিন, কটাই মিয়া, মাসুক মিয়া, ইউনুছ আলী, কলমদর আলী, সুজন, তারেক আহমদ, কয়েছ মিয়া, নজরুল ইসলাম, জমির আলী, সবাজ আহমদ, মাতাব মিয়া, আনোয়ার হোসেন প্রমুখ।
সুড়িগাঁও প্রবাসী গ্রুপের পক্ষ থেকে সুস্থ ও অসহাদের মধ্যে চাল, তেল, পিয়াজ, রসুন, আদা, চিনি, দুধ, চা-পাতা, আলু বিতরণ করা হয়।
বক্তারা বলেন, প্রবাসীরা দেশের বাইরে থেকেও সব সময় দেশের কথা চিন্তা করেন। বিভিন্ন দুর্যোগময় সময়ে প্রবাসীরা অসহায়দের সাহায্য-সহযোগিতায় এগিয়ে আসেন। ঈদ উপলক্ষে গ্রুপের পক্ষ থেকে খাদ্য সামগ্রি বিতরণ করা একটি মহৎ কাজ। এ ধারা অব্যাহত রাখার আহবান জানান। -বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual2 Ad Code