মৌলভীবাজারে শ্রমিকনেতা নয়ন সরকারের পরিবারের হাতে ১ লক্ষ টাকার চেক প্রদান

প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০১৬

Manual2 Ad Code

মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ ২৩০৫ এর শেরপুর আঞ্চলিক কমিটির প্রচার সম্পাদক প্রয়াত নয়ন সরকারের পরিবারের জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন হতে প্রাপ্ত এক লক্ষ টাকার চেক আনুষ্ঠানিকভাবে বিতরণ করা । এ উপলক্ষে ৯ সেপ্টেম্বর বিকেলে মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজি: নং চট্ট: ২৩০৫ এর শেরপুর আঞ্চলিক কমিটির উদ্যোগে সংগঠনের শেরপুর বাইপাস রোডস্থ কার্যালয়ে এক চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হোটেল শ্রমিক ইউনিয়ন শেরপুর আঞ্চলিক কমিটির সভাপতি শংকর দাশের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অতিখি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, হোটেল শ্রমিক ইউনিয়নের জেলা সভাপতি মোঃ মোস্তফা কামাল ও সাধারণ সম্পাদক মীর মোঃ জসিমউদ্দিন। বক্তব্য রাখেন ইউনিয়নের জেলা সহ-সভাপতি আব্দুল আজিজ প্রধান, সহ-সাধারণ সম্পাদক শাহিন মিয়া, প্রচার সম্পাদক তাজুল ইসলাম, আঞ্চলিক কমিটির উপদেষ্ঠা দিলিপ দাশ ও পিলু খান, সহ-সভাপতি ইকবাল হোসেন, প্রচার সম্পাদক রুস্তুম আলী, ওয়াসীম মিয়া প্রমূখ।

Manual3 Ad Code

হোটেল শ্রমিক ইউনিয়নের জেলা সভাপতি মোঃ মোস্তফা কামালসহ উপস্থিত নেতৃবৃন্দ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন হতে প্রাপ্ত এক লক্ষ টাকার চেক প্রয়াত নয়ন সরকারের স্ত্রী পূর্ণিমা সরকার ও শ্বশুর উপেন্দ্র কুমার সরকারে হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন। এ সময় আবেগ আল্পুত নয়ন সরকারের শ্বশুর উপেন্দ্র কুমার সরকার বলেন হোটেল শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের স্বর্বাত্মক সহযোগিতা, পরামর্শ ও অক্লান্ত ভ‚মিকার প্রেক্ষিতে টাকাটি শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে পেয়েছি। একটি আদর্শিক সংগঠনের সাথে যুক্ত হয়েছিল বলেই নয়নের মৃত্যুর পর আমি বা আমার মেয়ে কখনও নিজেদের একলা মনে করি না। রোড এক্সিডেন্টে নয়ন সরকারের মৃত্যুর পর তার লাশ থানা থেকে বাড়িতে নিয়ে যাওয়া থেকে শুরু করে সৎকার পর্যন্ত সংগঠের নেতাকর্মীদের সহযোগিতার কথা আমরা কোনদিন ভুলব না। তাৎক্ষণিকভাবে সংগঠন যে আর্থিক সহযোগিতা করেছিল আজকের দিনে আমি সেটা ও কৃতঞ্জতার সাথে স্মরণ করছি। আমি যদি এই সংগঠনের জন্য কিছু করতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করবো।

উল্লেখ্য নয়ন সরকার মাত্র ৩৬ বছর বয়সে গত বছর ২০ ডিসেম্বর এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় অকালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুটি শিশু পূত্র রেখে গেছেন।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual8 Ad Code