খালেদা জিয়ার চিকিৎসার নির্দেশনা নিয়ে রিট শুনানি মঙ্গলবার

প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০১৮

খালেদা জিয়ার চিকিৎসার নির্দেশনা নিয়ে রিট শুনানি মঙ্গলবার

Manual6 Ad Code

বিষেশায়িত বেসরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশনা চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রিটের শুনানির জন্য আগামীকাল মঙ্গলবার দিন ধার্য করেছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল।

এর আগে গত ৯ সেপ্টেম্বর (রোববার) বিশেষায়িত বেসরকারি হাসপাতালে চিকিৎসা সুবিধা চেয়ে হাইকোর্টে রিট করেছেন কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সেদিন খালেদা জিয়ার আইনজীবী কায়সার কামাল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন।

Manual2 Ad Code

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট্র দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে ৫ বছর কারাদণ্ড দেন ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আখতারুজ্জামান।

Manual2 Ad Code

এর পর থেকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

Manual6 Ad Code

Manual1 Ad Code
Manual7 Ad Code