এনসিপির নেতৃবৃন্দের সাথে শাবিপ্রবি ছাত্রদলের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২৬

এনসিপির নেতৃবৃন্দের সাথে শাবিপ্রবি ছাত্রদলের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সৌজন্য সাক্ষাতে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিপ হুইপ নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী এবং জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান ও যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ বখতিয়ার উপস্থিত ছিলেন।

এসময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান, সাধারণ সম্পাদক নাঈম সরকার, সাংগঠনিক সম্পাদক আদনান মোহন প্রমুখ উপস্থিত ছিলেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট