|
প্রকাশিত: ১০:৩৪ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২৬
তারা সবাই অনলাইনে জুয়া খেলায় মত্ত থাকতেন। তবে শেষ পর্যন্ত সবাইকে আটক করতে সক্ষম হয়েছে র্যাব-৯।
বুধাবর (৩০ জুলাই) র্যাবের গণমাধ্যম শাখা এ তথ্য জানায়। তারা জানায়, বুধবার (২৯ জুলাই) রাত সোয়া ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ব্রাম্মণবাড়িয়া জেলার সদর থানার নিউ মার্কেটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া সদরের পূর্ব পাইকপাড়ার জগদীশ দেবনাথের ছেলে সৃজন দেবনাথ (৪৮), গোকর্ণঘাট এলাকার মদন কর্মকারের ছেলে ঝন্টু কর্মকার (৩৪), কসবা থানার শ্যামবাড়ি এলাকার মৃত খায়রুল বাশারের ছেলে মো. জহর (২৫), কাজীপাড়ার ইদন মিয়ার ছেলে মো. আলামিন (৪৫), কান্দিপাড়ার মৃত আফরোজ মিয়ার ছেলে মো. কায়েস মিয়া (৪২), নাসিরনগর থানার হরিপুর নরহার মো. আলমগীর চৌধুরীর ছেলে শাহাদাত হোসেন চৌধুরী (৩৮), কান্দিপাড়ার শাহজাহান ভুঁইয়ার ছেলে সালমান ভুঁইয়া (২৫), কান্দিপাড়ার মৃত মনির হোসেনের ছেলে মো. আকরাম হোসেন (৩৯)।
তারা বিভিন্ন ধরনের অ্যাপ ব্যবহার করে অনলাইনে জুয়া খেলার সঙ্গে জড়িত থাকার প্রম্যাণ পাওয়া পেয়েছে পুলিশ।
তাদের বিরুদ্ধে জুয়া নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সবাইকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্Íরের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D