১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০১৮
ঢাকা বিশ্ববিদ্যালয়ে রোকেয়া হলের ছাত্রীদের জন্য নবনির্মিত আবাসিক ভবন ‘৭ মার্চ ভবন’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত এ ভবনটি উদ্বোধন করেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে স্মরণীয় করে রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে নির্মিত হয়েছে ‘৭ মার্চ ভবন’।
ভবন উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী সংসদ’ সদস্যরা সচিবালয় থেকে রোকেয়া হল পর্যন্ত সড়কে ১৯৭১ ফুট দীর্ঘ ও ৭ ফুট প্রস্থ আলপনা অঙ্কন করা হয়।
এর আগে বাসস এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী বেলা ২টা পর্যন্ত ঢাবি ক্যাম্পাসে অবস্থান করতে পারেন। এ সময়ে আইন-শৃংখলা বাহিনীর গৃহীত নিরাপত্তা পদক্ষেপের কারণে জনসাধারণের স্বাভাবিক চলাচল বিঘিগ্নিত হতে পারে।
এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশেষ করে রোকেয়া হল এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকলকে বেলা ২টা পর্যন্ত বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানিয়ে সাময়িক অসুবিধার জন্য ক্ষমা প্রার্থনা করেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D