১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৮ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০১৮
ঈদুল আজহা উপলক্ষ্যে সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, রাজনীতিক, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণিপেশার ও সর্বস্তরের জনসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সকাল ১০টার পরে এই শুভেচ্ছা বিনিময় শুরু হয়। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত আছেন।
এর আগে, মঙ্গলবার আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ প্রেস বিজ্ঞপ্তিতে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনে সকাল ১০টা থেকে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, রাজনীতিক, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ও সর্বস্তরের জনসাধারণ এবং ১১টা থেকে বিচারপতি ও কূটনীতিকদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D