১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫০ পূর্বাহ্ণ, আগস্ট ৬, ২০১৮
সোমবার সকাল থেকে রাজধানী ঢাকাসহ সারাদেশে দূরপাল্লার বাসসহ সব ধরনের যানবাহন চলাচলের কথা থাকলেও সেটা হয়নি। স্বাভাবিক হয়নি সড়ক-মহাসড়ক।
সীমিত আকারে রাজধানীতে যানবাহন চলাচল করছে। খুবই কমসংখ্যক বাস চলছে, রুটে মাঝেমধ্যে দু-একটি বাস দেখা গেলেও তাতে ভাড়া নিচ্ছে উচ্চ হারে। এতে অন্যান্য দিনের মতোই যাত্রী দুর্ভোগ চলছে।
এদিকে রবিবার রাতে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ জানিয়েছিলেন, ‘সোমবার সকাল থেকে সারাদেশে দূরপাল্লার সব সব ধরনের গণপরিবহন চলাচল করবে।
সোমবার সকাল থেকে দূরপাল্লার বাস চলাচলের বিষয়ে এনায়েত উল্লাহ বলেন, ‘বিষয়টি নিয়ে পরিবহন মালিক সমিতির মিটিং হয়েছে। মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী সোমবার সকাল থেকে সারাদেশে দূরপাল্লার বাসসহ সব ধরনের যান চলাচল করবে।’
গত ২৯ জুলাই দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের অদূরে বিমানবন্দর সড়কে (র্যাডিসন হোটেলের উল্টোদিকে) বাসচাপায় রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হন। এ ঘটনায় সংশ্লিষ্ট চালকের দৃষ্টান্তমূলক শাস্তি, নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও নৌমন্ত্রীর অনৈতিক বক্তব্যের প্রতিবাদসহ ৯ দফা দাবি জানান শিক্ষার্থীরা। গত আট দিন ধরে শিক্ষার্থীরা রাজধানীর সড়ক অবরোধ ও বিক্ষোভ করে আসছে। এ সময় তারা গাড়ির ফিটনেস সনদ ও চালকের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করে দেখে। এ ঘটনায় রাজধানীর সড়কে গণপরিবহন নামানো বন্ধ করে দেন মালিকরা।
অন্যদিকে দিনের বেলায় সারাদেশে দূরপাল্লার গাড়ি চলাচলও বন্ধ করে দেওয়া হয়।
এদিকে, একসপ্তাহ ধরে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের রাজপথ ছেড়ে ক্লাসরুমে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর আহ্বানের পর চট্টগ্রামের শিক্ষার্থীরা সোমবার থেকে নিজ নিজ ক্লাসে ফিরে যাওয়ার ঘোষণা দিলেও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গিকার ব্যক্ত করেছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D