১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২১ পূর্বাহ্ণ, আগস্ট ৬, ২০১৮
বাংলাদেশের সাবেক নৌবাহিনী প্রধান এবং যোগাযোগ ও কৃষিমন্ত্রী রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৩৪তম শাহাদতবার্ষিকী আজ। ১৯৮৪ সালের এইদিনে তিনি জীবনের শেষ মুহূর্তটুকুও নিপীড়িত স্বদেশবাসীর সেবায় উৎসর্গ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। তার শাহাদতবার্ষিকী উপলক্ষে আজ দিনভর মরহুমের মাজারে পুষ্পস্তবক অর্পণ, কোরআন খতম ও বিশেষ মোনাজাতসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। আজ যুক্ত রাজ্যের লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে মাহবুব আলী খান স্মৃতি পরিষদ মরহুমের জীবন নিয়ে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। : মরহুমের পরিবার ও রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি পরিষদ ঢাকা ও সিলেটের পক্ষে মরহুমের জ্যেষ্ঠ কন্যা শাহিনা খান জামান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মরহুমের জন্মভূমি সিলেটে মাহবুব আলী খান স্মৃতি পরিষদ হযরত শাহজালাল (রহ) ও হযরত শাহ পরান (রহ)-এর দরগা শরীফে বিশেষ মোনাজাত এবং দোয়া মাহফিলের আয়োজন করেছে। এছাড়া মরহুমের গ্রামের বাড়ি সিলেট জেলার বিরাহীমপুরে দোয়া ও এতিমদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জামালপুর জেলার দুরমুটে হযরত শাহ কামাল (রহ)-এর মাজার শরীফে ও বগুড়ার বাইতুল রহমান সেন্ট্রাল মসজিদে এদিনটি উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। : বাংলাদেশ নৌবাহিনী এদিনটি ঢাকা, চট্টগ্রাম, কাপ্তাই, মংলা ও খুলনায় বিভিন্ন নৌঘাঁটিতে যথাযথ মর্যাদায় পালন করবে। সুরভি স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠানের সারা দেশব্যাপী শতাধিক শাখায় মরহুমের জন্য বিশেষ দোয়া ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হবে। আজ মাহবুব আলী খান স্মৃতি পরিষদের আয়োজনে “পবিত্র মক্কা শরীফে” বিশেষ মোনাজাত করা হবে। এছাড়া ৭ আগস্ট বাদ জোহর ঢাকার বিভিন্ন মসজিদে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দেয়া এবং বিভিন্ন এতিমখানায় খাদ্য বিতরণ করা হবে। : এদিকে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান দিনকালকে জানান, আজ সোমবার বাদ মাগরিব রাজধানীর ধানমন্ডির আবাসিক এলাকায় মরহুমের বাসভবন ৫ নং সড়কে, ৪০ নং বাড়ির “মাহবুব ভবন”-এ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D