১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৫ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০১৮
রাজধানীর জিগাতলায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া ও পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ রোববার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিরাপদ সড়কের দাবিতে আজ সকালে শাহবাগে ঢাবি, বুয়েট এবং ঢামেকের প্রায় ২০ হাজার শিক্ষার্থী জমায়েত হয়। সেখান থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব হয়ে জিগাতলায় যাচ্ছিল। কিন্তু মিছিলটি জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ মেডিকেল হাসপাতালের সামনে আসলে পুলিশ তাদের বাধা দেয়।
এ ঘটনায় শিক্ষার্থীরা সেখানেই অবস্থান নিয়ে মিছিল করতে থাকে। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করে। এতে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে আশেপাশে বিভিন্ন জায়গায় আশ্রয় নেয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D