১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩১ পূর্বাহ্ণ, জুলাই ২৯, ২০১৮
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষ্যে আজ শনিবার মধ্যরাত থেকে ভোটগ্রহণের পরদিন ৩১ জুলাই মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত সিটি কর্পোরেশন এলাকায় মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের জারীকৃত পরিপত্রের নির্দেশনার আলোকে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছেন নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মুহম্মদ আবদুল ওয়াহাব।
জনসাধারণের জ্ঞাতার্বে তা গণবিজ্ঞপ্তি আকারে প্রকাশের জন্য অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ‘নির্বাচনে প্রার্থী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক এবং নির্বাচনী এজেন্টদের জন্য এই নির্দেশ প্রযোজ্য হবে না। তবে পর্যবেক্ষক ও পোলিং এজেন্টদের যানবাহনে নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত ষ্টীকার ব্যবহার করতে হবে।
এ আদেশ ভঙ্গকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে এতে উল্লেখ করা হয়েছে। প্রসঙ্গত, ৩০ জুলাই সোমবার সিলেট সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D