উরুগুয়ের কাছে তিন গোলে ধরাশায়ী স্বাগতিক রাশিয়া

প্রকাশিত: ১২:০৭ পূর্বাহ্ণ, জুন ২৬, ২০১৮

উরুগুয়ের কাছে তিন গোলে ধরাশায়ী স্বাগতিক রাশিয়া

মস্কো : রাশিয়া বিশ্বকাপে টানা তিন ম্যাচ জিতে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউট পর্বে উঠছে উরুগুয়ে। শেষ ম্যাচে স্বাগতিক রাশিয়াকে ৩-০ গোলে হারিয়েছে তারা।

১০ মিনিটেই বোঝা গেল, রুশদের কপালে দুঃখ আছে। বিশ্ব র‍্যাঙ্কিংয়ে তারা ৭০, উরুগুয়ে ১৪। দুই দলই প্রথম দুই ম্যাচ জিতে নক আউট পর্বে গেছে। আর এবারের বিশ্বকাপের বেশ কিছু ম্যাচের ধারা ধরে রেখে ম্যাচের প্রথমার্ধেই গোল দেখলেন ফুটবলপ্রেমীরা। আর সেটি লুইস সুয়ারেজের গোল। এবং বড়ই চমৎকার গোল ফ্রি-কিকে। ১০ মিনিটেই লিড। তারপর আবার ২৩ মিনিটেই ডিয়েগো লাক্সন্টের আরেকটি গোল। শেষ দিকে এসে আবার গোল।

সোমবার সামারার এটা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। বাংলাদেশ সময় রাত ৮টায় ‘এ’ গ্রুপ থেকে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে মুখোমুখি হয়েছে এই বিশ্বকাপের আয়োজক ও চমক রাশিয়ার।

এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউট পর্বে উঠেছে উরুগুয়ে। ‘এ’ গ্রুপের তিন ম্যাচের তিনটিতেই জিতেছে প্রথম বিশ্বকাপের চ্যাম্পিয়নরা।

প্রথমে এক গোলে এগিয়ে উরুগুয়ে আরো উজ্জীবিত হয়ে ওঠে। অল্প কিছুক্ষণের মধ্যে ব্যবধান দ্বিগুণও করে ফেলে তারা। ২৩ মিনিটে আত্মঘাতি গোলে পিছিয়ে পড়ে রাশিয়া।

প্রথমার্ধে দুই গোলে এগিয়ে উরুগুয়ে এক রকম আধিপত্য বিস্তার করতে থাকে ম্যাচে। সে ধারাবাহিকতায় বেশ কিছু সুযোগও তৈরি করে তারা। তা কাজে লাগাতে না পারলেও শেষ মুহূর্তে আরো একটি সাফল্য পায় তারা। স্বাগতিকদের কফিনে শেষ পেরেকটি ঠুকেন এডিনসন কাভানি।

অবশ্য উরুগুয়ে প্রথম দুই ম্যাচে জিতে নকআউট পর্বে খেলা আগেই নিশ্চিত করে ফেলে। সুয়ারেজের দল প্রথম ম্যাচে ১-০ গোলে মিসরকে এবং দ্বিতীয় ম্যাচে একই ব্যবধানে সৌদি আরবকে হারিয়েছিল।

আর রাশিয়া প্রথম ম্যাচে ৫-০ গোলে সৌদি আরবকে এবং দ্বিতীয় ম্যাচে ৩-১ গোলে মিসরকে হারালেও এদিন আর পারেনি। তাই গ্রুপ রানার্সাআপ হয়েই পরের পর্বে ওঠে তারা।

এদিকে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে মিশর ও সৌদি আরব। ২-১ গোলে জয় লাভ করেছে সৌদি আরব। ম্যাচের ২২ মিনিটে দলকে লিড এনে দিয়েছেন এই লিভারপুল স্টাইকার মোহাম্মদ সালাহ। আর সালমান আল ফারাজের গোলে সমতায় ফিরে সৌদি আরব। এরপর অতিরিক্ত সময়ে গোল করে সৌদির জয় নিশ্চিত করে।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট