২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, জুন ২৪, ২০১৮
আটটি গ্রুপে ৩২টি দল নিয়ে রাশিয়ায় চলছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর। ১৪ জুন থেকে শুরু হওয়া বিশ্বকাপের ২১তম আসরে এরই মধ্যে ২৯টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার মাঠে গড়াবে আরও তিনটি ম্যাচ। এতে মুখোমুখি হবে ইংল্যান্ড-পানামা, জাপান-সেনেগাল ও পোল্যান্ড-কলম্বিয়া ।
দিনের প্রথম খেলায় বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মাঠে নামবে ইংল্যান্ড-পানামা। গ্রুপ ‘জি’ থেকে এক ম্যাচে এক জয় নিয়ে ইংল্যান্ড আছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় নম্বরে। তাদের প্রতিপক্ষ পানামা এক ম্যাচে এক হার নিয়ে আছে গ্রুপের তৃতীয় নম্বরে।
রাত ৯টায় মুখোমুখি হবে এশিয়ান শক্তি জাপান ও আফ্রিকান শক্তি সেনেগাল । গ্রুপ ‘এইচ’ থেকে এক ম্যাচে এক জয় নিয়ে জাপান আছে পয়েন্ট টেবিলের শীর্ষে। তাদের প্রতিপক্ষ সেনেগাল এক ম্যাচে এক জয় নিয়ে আছে তালিকার দ্বিতীয় নম্বরে।
দিনের শেষ খেলায় রাত ১২টায় মাঠে নামবে পোল্যান্ড। তাদের প্রতিপক্ষ থাকবে কলম্বিয়া। গ্রুপ ‘এইচ’ থেকে এক ম্যাচে এক হার নিয়ে তালিকার তৃতীয়তে আছে পোল্যান্ড। অপরদিকে সুইডেন এক ম্যাচে এক হার নিয়ে আছে তালিকায় সবার শেষে অবস্থান করছে কলম্বিয়া।
ম্যাচ তিনটি যথাক্রমে নিঝনি নভগোরোদ স্টেডিইয়াম, একাতেরিনবুর্গ অ্যারেনা ও কাজান অ্যারেনা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D