১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২১ পূর্বাহ্ণ, জুন ১৭, ২০১৮
গতবারের চ্যাম্পিয়ন জার্মানির বিশ্বকাপের শিরোপা অক্ষুন্ন রাখার মিশন শুরু করেছে। রাত ৯টায় মুখোমুখি হয়েছে মেক্সিকো। ৩৫ মিনিটে মেক্সিকোর হার্ভিং লোজানো জার্মানির জালে এক গোল ঢুকিয়ে বাজিমাত করেছে। ফলে ম্যাচটি বেশ জমে উঠেছে।
গতবারের চ্যাম্পিয়ন জার্মানিকে চ্যালেঞ্জ করেছে মেক্সিকো। শক্ত প্রতিরোধ গড়ে তোলেছে।
মস্কো থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে মাছরাঙা টিভি, নাগরিক টিভি ও সনি টেন-২।
আজকে বিশ্বকাপে মোট তিনটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। বাকি ম্যাচ দুটির মধ্যে সার্বিয়া শুভ সূচনা করেছে কোস্টারিকাকে হারিয়ে। রাত ১২টায় মুখোমুখি হবে ব্রাজিল-সুইজারল্যান্ড।
জার্মানি ও মেক্সিকো এ পর্যন্ত ১১ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে ছয়বার জিতেছে জার্মানি। মেক্সিকো জিতেছে ১ বার। তাও ৩৩ বছর আগে, ১৯৮৫ সালে পশ্চিম জার্মানির বিপক্ষে। সবশেষ ২০১৭ ফিফা কনফেডারেশস কাপে মুখোমুখি হয়েছিল দল দুটি। সেখানে মেক্সিকোকে ৪-১ গোলে হারিয়েছে জার্মানি।
মেসুত ওজিলের সামান্য ইনজুরি সমস্যা ছিল। শনিবার জার্মানির কোচ জোয়াকিম লো জানিয়েছেন ওজিল ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠেছেন। ২ জুন অস্ট্রিলিয়ার বিপক্ষে মাইনর ইনজুরিতে পড়েন ওজিল। সে কারণে সৌদি আরবের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি।
জার্মানি তাদের গেল দুই বিশ্বকাপে যতগুলো ম্যাচ খেলেছে তার সবগুলোতেই খেলেছেন ওজিল। গেল মে মাসে পিঠের ইনজুরিতে পড়েছিলেন। সে কারণে এক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে।
মেক্সিকোর বিপক্ষের ম্যাচের আগে লো বলেন, ‘দলের সব খেলোয়াড়ই ফিট। মেসুত ওজিল এই সপ্তাহে দুটি অতিরিক্ত অনুশীলন করেছে এবং কালকের (আজকের) ম্যাচে সে খেলতে পারবে। চূড়ান্ত একাদশ কেমন হবে সেটা নিয়ে সন্ধ্যায় আলোচনা করব। লাইনআপ নিয়ে আমার মাথায় দুই-তিনটা আইডিয়া আছে।’
জার্মানির বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই করতে চায় মেক্সিকো। চায় জিততে। জার্মানিকে হারাতে একটি নির্দিষ্ট গেম প্লান নিয়ে কঠো পরিশ্রম করেছে তারা। মেক্সিকোর ডিফেন্ডার কার্লোস সালসেদো বলেন, ‘জার্মানিকে হারাতে আমরা একটি নির্দিষ্ট গেম প্লানের উপর কঠোর পরিশ্রম করেছি। জার্মানি এমনই একটি দল যারা সম্মান পাওয়ার যোগ্য। কিন্তু তারা অজেয় নয়। তাদের সঙ্গে আমরা হাড্ডাহাড্ডি লড়াই প্রত্যাশা করছি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D