২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৫ পূর্বাহ্ণ, এপ্রিল ২৫, ২০১৮
বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। গত সোমবার রাতে এ ঘটনা ঘটে। হ্যাকের পর তার ফেসবুকের গুরুত্বপূর্ণ পোস্ট মুছে দেওয়া হয়েছে।
বিশেষ করে হ্যাকাররা তার ফেসবুক পেজ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের আলোচিত পাসপোর্ট এবং তা লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে পাঠানো সংক্রান্ত ব্রিটিশ হোম অফিসের চিঠি মুছে ফেলেছে।
২৪ এপ্রিল সকালে শাহরিয়ার আলম তার ফেসবুক অ্যাকাউন্টে দেয়া পোস্টে লিখেছেন, সারারাত আমার ফেসবুকের ওপর অনেক অত্যাচার হয়েছে। হ্যাকিং। পোস্ট উধাও। বুঝতেই পারছেন এই বিনিয়োগ কারা করেছে।
আজ তারা পিছুটান দিয়ে মির্জা ফখরুল সাহেবকে দিয়ে স্বীকার করেছেন, তারেক রহমান পাসপোর্ট জমা দিয়েছেন এবং তিনি সাময়িকভাবে বিদেশে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন। যে তথ্য আমি ২০১৫ এবং ২০১৭ সালে প্রকাশ করেছি, তা নিয়ে শুধু শুধু ঘাটাঘাটি করতে গিয়ে তারা নিজেরাই আরও ঝামেলায় পড়েছেন।
শাহরিয়ার আলম লিখেছেন, সবাই জানেন ও বোঝেন রাজনৈতিক আশ্রয় নিতে হলে সাময়িকভাবে হলেও অন্যদেশের নাগরিকত্ব পরিহার করতে হয়। কারণ রাজনৈতিক আশ্রয়ের মূল যুক্তিই দেয়া হয়, আপনার দেশে আপনার স্থান নেই। পাসপোর্ট ফেরত দেয়ার মূল কারণ এবার বোঝা গেলো।
উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছিলেন, যুক্তরাজ্যের হোম ডিপার্টমেন্টের মাধ্যমে তারেক জিয়া ও তার পরিবার বাংলাদেশের পাসপোর্ট ফেরত দিয়েছেন। এই পাসপোর্টগুলো যুক্তরাজ্যে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে রাখা আছে। বিএনপি নেতারা চাইলে লন্ডনে গিয়ে তা দেখে আসতে পারেন।
আর সংবাদ সম্মেলনের কিছু পরেই নিজের ফেসবুকে যুক্তরাজ্যের হোম ডিপার্টমেন্টের চিঠির ছবি এবং তারেক জিয়ার পাসপোর্টের ছবি প্রকাশ করেছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
গতকাল ফেসবুক পোস্টে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম লিখেছিলেন, ‘যে তথ্য প্রমাণ তারা চেয়েছিলো, নীচে দেয়া হলো। এই তথ্য আমি ২০১৫ এবং ২০১৭ তেও দিয়েছি। এতদিন পর তারা এটাকে অসত্য বলছে কেন তা বোধগম্য নয়। শুধু তারেক রহমান নয়, তার স্ত্রী এবং কণ্যার পাসপোর্টও যুক্তরাজ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তারা আমাদের হাইকমিশনে ফেরত দিয়েছে ২০১৪ সালে। পাসপোর্টগুলো এখন সেখানেই রাখা আছে। এইগুলি হাতে লিখা পাসপোর্ট। তবে তিনি বা তার পরিবার পরবর্তীতে MRP পাসপোর্টের জন্যও আবেদন করেননি।’
মূলত এই ফেসবুক পোস্টটি দেওয়ার পর থেকেই পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অ্যাকাউন্টে বিভিন্ন ধরনের অ্যাটাক আসতে থাকে। এর কিছুক্ষণ পরেই দেখা যায় উনার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে এবং ওই পোস্টটি মুছে ফেলা হয়েছে।
মঙ্গলবার সকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফেসবুকে এক পোস্টের মাধ্যমে উনার গতকাল ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কথা স্বীকার করেছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমার ফেসবুকের উপর অনেক অত্যাচার হয়েছে সারারাত। হ্যাকিং। পোস্ট উধাও। বুঝতেই পারছেন এই বিনিয়োগ কারা করেছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D