২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৪ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০১৮
‘তারেক রহমানকে লন্ডন থেকে ফিরিয়ে আনতে আলোচনা চলছে’ বলে জানিযেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। এসময় তিনি বলেন, একজন দণ্ডপ্রাপ্ত আসামিকে ফিরিয়ে আনার জন্য আলোচনা চলেছে। আলোচনায় পজিটিভ দিক দেখছি বলেই আলোচনা চলছে।
রবিবার রাজধানীর বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে জেলা ও দায়রা জজ এবং সমপযায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের এক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। এর আগে বিচার বিভাগীয় কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি খোন্দকার মুসা খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক।
বন্দি বিনিময় চুক্তি না থাকা সত্ত্বেও কি প্রক্রিয়ায় তাকে ফিরিয়ে আনা হবে, তা জানতে চাইলে মন্ত্রী বলেন, বন্দিবিনিময় চুক্তি না থাকলেও এ চুক্তি করতে তো বাধা নেই। এখন মিউচ্যুায়াল লিগ্যাল এসিসটেন্ট অ্যাক্ট বলে একটা আইন আছে। সেখানে কিছু কিছু অপরাধীর বন্দিবিনিময় চুক্তি না থাকা সত্ত্বেও আমরা কিন্তু আনতে পারি। সেই মিউচ্যুয়াল লিগ্যাল এসিসটেন্ট অ্যাক্ট আমাদের দুই দেশেরই আছে। এটা কিন্তু জাতিসংঘের ধার্যকৃত একটা আইন। সেই সহযোগিতাও এই দুই দেশের মধ্যে আছে।
তিনি আরো বলেন, একজন দণ্ডপ্রাপ্ত আসামিকে ফিরিয়ে আনার জন্য যাদের সঙ্গে আলোচার প্রয়োজন সেই আলোচনা চলছে। আলোচনায় পজিটিভ দিক দেখছি বলেই আলোচনা চলছে। ফিরিয়ে না আনা পর্যন্ত এটা ফলপ্রসূ হচ্ছে কিনা সেটা কিন্তু আমি বলবো না।
এর আগে আইনমন্ত্রী জানান, সড়ক পরিবহনের সঙ্গে জড়িত যা কিছু আছে সব কিছুকে কিন্তু এই আইনের মাধ্যমে অ্যাড্রেস করার চেষ্টা করা হচ্ছে। সড়ক দুর্ঘটনা ঘটছে এতে আমি অত্যন্ত দু:খিত। শুধু এটাই বলবো এইগুলোর মামলা যখন আদালতে আসবে তখন অন্তত:পক্ষে এটুকু নিশ্চিত করবো শাস্তির মাধ্যমে যাতে সতর্কতা বৃদ্ধি হয়। যেই শাস্তি দেয়া হবে চালক মালিকরা যাতে বুঝতে পারে এ রকম অপরাধ করে পার পাওয়া যাবে না। এমন অপরাধ করলে বিচার বিভাগ যথার্থ সাজা তাদেরকে দেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D