২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৬ পূর্বাহ্ণ, এপ্রিল ১৭, ২০১৮
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, বর্তমান সরকারের আচরণ ও নির্যাতনের কারণে আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমরা আর পেছনে যেতে পারব না। আমরা পেছনে গেলে আওয়ামী লীগ সামনের দিকে আসবে। আর আমরা সামনের দিকে এলে সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টি হবে।
সোমবার দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা হলে যুব সমাবেশে আবদুল্লাহ আল নোমান এসব কথা বলেন। বিএনপি নেতা এম ইলিয়াস আলী নিখোঁজের ছয় বছর এবং তার সন্ধানের দাবিতে বাংলাদেশ ইয়ুথ ফোরাম যুব সমাবেশের আয়োজন করে। এসময় জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়ে বিএনপির এই নেতা বলেন, আসন্ন গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনেও আমরা সেনাবাহিনী মোতায়েন চাই। এটা আজ শুধু বিএনপি নয়, জাতীয় দাবি।
তিনি বলেন, আমরা সেই সাংঘর্ষিক পরিস্থিতিকে এড়িয়ে যেতে চাই। তাই আমরা বারবার আন্দোলন ও ভোটের কথা বলি। কিন্তু আমাদের আন্দোলন ভোট থেকে বিচ্ছিন্ন নয়। আমরা নির্বাচনকে বাদ দিয়ে শুধু আন্দোলনে যেতে চাই না। নির্বাচন প্রস্তুতি ও আন্দোলন একসঙ্গেই চলবে।
আবদুল্লাহ আল নোমান বলেন, ‘সংবিধান সংশোধনী করার ফলে নির্বাচন অর্থবহ হবে না। ২০১৪ সালের ৫ জানুয়ারিও হয়নি। তাই আমাদের নিরপেক্ষ নির্বাচন সরকারের দাবি আদায় করে নিতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বা দেশের সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে নিরপেক্ষ সরকারের অধীনে দেশে একটি সুষ্ঠু নির্বাচন করতে হবে। এটাই আমরা চাই।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D