২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৭ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০১৮
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। গত বুধবার বিএনপির আইনজীবীদের একটি প্রতিনিধি দল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করতে গেলে বেগম খালেদা জিয়া আইনজীবীগণকে বলেছেন যে, তারা যেন আমার পক্ষ থেকে দেশের জনগণ, দলের সকল পর্যায়ের নেতাকর্মী এবং গণমাধ্যমের সাংবাদিকসহ সকলকে বাংলা নববর্ষের প্রাণঢালা শুভেচ্ছা জানান। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান। : এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গতকাল শুক্রবার এক বাণীতে বাংলা নববর্ষের দেশ-বিদেশের সকল বাংলাদেশিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। বাংলা নববর্ষ উপলক্ষে অপর এক বাণীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজ পহেলা বৈশাখ ১৪২৫। বাংলা সনের প্রথম দিন। নববর্ষের প্রথম প্রভাতে আমাদের অগণিত সমর্থক, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলা নববর্ষ আমাদের জাতীয় জীবনের এক উজ্জ্বল আনন্দময় উৎসব। এই উৎসব সুপ্রাচীন ঐতিহ্যের অধিকারী। পহেলা বৈশাখ থেকেই শুরু হয় নতুন বছরকে বরণ করে নেয়ার আকুলতা। নতুন বছর মানেই অতীতের সকল ব্যর্থতা, জরাজীর্ণতা পেছনে ফেলে নতুন উদ্দীপনা ও উৎসাহে সুন্দর সমৃদ্ধ আগামীর বিনির্মাণে এগিয়ে যাওয়া। তিনি বলেন, নানা দুর্যোগ-দুর্বিপাকের মধ্য দিয়ে আমাদের পালন করতে হচ্ছে প্রিয় বাংলা নববর্ষ। ফেলে আসা বছরের দুর্যোগ, দুর্বিপাক কাটিয়ে আমরা নতুন বছরে এগিয়ে যাওয়ার সোনালী সম্ভাবনা দেখতে পাবো বলে কামনা করি। বর্তমান দুঃসময় ও নৈরাজ্যের অভিঘাত সত্ত্বেও আমাদের শান্তি ও সহাবস্থান ফিরিয়ে আনতে হবে। বিচ্ছেদ ও বিভাজন দূর করে পহেলা বৈশাখের উৎসবের প্রাঙ্গণ ভরে উঠুক পারস্পরিক শুভেচ্ছায়। এই উৎসবের দিনে জনগণের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের পাশে নেই। প্রতিহিংসামূলকভাবে সাজানো মামলায় তাকে কারাবন্দি করে রাখা হয়েছে। জনগণকে সাথে নিয়ে দেশনেত্রীকে কারামুক্ত করে তার নেতৃত্বে আমরা আবারও মানুষের গণতান্ত্রিক অধিকার এবং আইনের শাসন প্রতিষ্ঠার সংগ্রামে এগিয়ে যেতে বদ্ধপরিকর। ১৪২৫ বাংলা সনের প্রথম দিনের নতুন আলোতে মহান আল্লাহ রাব্বুল আলামীনের নিকট কায়মনোবাক্যে দেশের সকল মানুষের সুখ ও শান্তির জন্য প্রার্থনা করি। : বিএনপি মহাসচিব বলেন, নববর্ষের এই নতুন সকালে মহান আল্লাহর কাছে সকলের ব্যক্তিগত, পারিবারিক তথা জাতীয় সকল পর্যায়ে সুখ ও শান্তি কামনা করি। ১৪২৫ বাংলা সনের নতুন প্রভাতের প্রথম আলোতে আমি দেশবাসীকে আবারও জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। শুভ নববর্ষ।
এদিকে পহেলা নববর্ষ উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবৃতি দিয়েছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D