২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০১৮
তিনদিনের চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বেলা ১০টার দিকে তিনি বাসায় ফেরেন।
এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে (গুলশানের ইউনাইটেড হাসপাতালে) ভর্তি হন।
সোমবার সকালে বাসায় বসে বুকে ব্যথা অনুভব করায় দ্রুত তাকে (ফখরুল) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক মোমিন উজ্জামানের তত্ত্বাবধায়নে তার চিকিৎসা চলছে।
গুলশানে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসারত মির্জা ফখরুলকে দেখতে মঙ্গলবার (৩ এপ্রিল) উপস্থিত হয়েছিলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।
মঙ্গলবার রাত ১০টা দিকে ড. কামাল হোসেন হাসপাতালে কেবিনে মির্জা ফখরুলকে দেখতে আসেন। এ সময় তিনি তার স্বাস্থ্যের খোঁজ-খবর নেন।
ড. কামাল হোসেনের সঙ্গে এ সময় সাবেক এমপি সুলতান মো.মনসুরও ছিলেন। এর আগে নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নাও বিএনপি মহাসচিবকে দেখতে হাসপাতালে যান।
এছাড়া ২০ দলীয় জোটের শরিক বিজেপি’ র সভাপতি আন্দালিব রহমান পার্থ এবং বিএনপির কারামুক্ত নেতা গয়েশ্বর চন্দ্র রায়ও বিএনপি মহাসচিবকে দেখতে যান।
২০১৬ সালে কারাগারে থাকা অবস্থায় মির্জা ফখরুলের ঘাড়ে ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে। পরে তিনি কয়েক দফা যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরে গিয়ে ওই অসুস্থতার চিকিৎসা নেন।
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ৮ ফেব্রুয়ারি দুর্নীতির দায়ে কারাগারে যাওয়ার পর দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব যায় খালেদার বড় ছেলে তারেক রহমানের হাতে। কিন্তু তিনি নিজেই মুদ্রা পাচার মামলায় সাজার রায় মাথায় নিয়ে গত এক দশক ধরে লন্ডনে আছেন।
এ পরিস্থিতিতে মির্জা ফখরুলই বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে খালেদার মুক্তির দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D