২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৫ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০১৮
মুন্সীগঞ্জ : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনে আসা না আসা বিএনপির গণতান্ত্রিক অধিকার, সরকারের দয়া নয়। নিজেদের এ অধিকার তারা নিজেরাই প্রয়োগ করবে।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শ্রীনগর উপজেলা বাজার এলাকায় বেইলি ব্রিজের কাজ পরিদর্শন শেষে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, খালেদা জিয়া গ্রেফতারের পর যখন কারাগারে গেলেন, বিএনপি তখন ভেবেছিল সারাদেশে আন্দোলনের জোয়ার আসবে। কিন্তু কোথাও কোনো আন্দোলন হয়নি। খালেদা জিয়া যখন জেলে গেলেন, সে সময়ও তারা আন্দোলন করতে পারেনি, জনগণ যখন নির্বাচনের মুডে তখন আন্দোলনের ডাকে জনগণ সাড়া দিবে এটা দুঃস্বপ্নের নামান্তর।
এসময় তিনি আরোও বলেন, শেখ হাসিনা সারাদেশে কয়েকটি জায়গায় জনসভা করেছেন। এসব জনসভা বিশেষ করে ফখরুল সাহেবের বাড়ি ঠাকুগাঁওয়ে যেভাবে লোক সমাগম হয়েছিল স্বাধীনতার পর তা কখনও হয়নি। চাঁদপুরে সর্ববৃহৎ জনসভায় যেই উপস্থিতি এতে প্রমাণ হয় আগামী নির্বাচনেও আওয়ামী লীগের নৌকাকে নির্বাচিত করবে।
মন্ত্রী বলেন, চাঁদেরও কলঙ্ক থাকে, আওয়ামী লীগ তো একটা সরকার, আমাদের ভুলত্রুটি কিছু থাকতেই পারে। আমাদের কাজ জনগণের কাছে দিবালোকের মতো পরিষ্কার।
তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, দেশের মানুষ তাদের আন্দোলনে ৯ বছরে সাড়া দেয়নি, ৯ মাসেও দিবে না। বিএনপির রাজনীতি এখন ভাঙা রেকর্ড বাজানোর মতো।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D