২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০১৮
১ এপ্রিল ২০১৮, রোববার : বাংলাদেশের তিন বারের সফল প্রধানমন্ত্রী বর্ষিয়ান রাজনীতিবিদ বাংলাদেশের সংসদীয় সরকার ব্যাবস্থার প্রবর্তক, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর মহাখালী কাচাঁবাজার এলাকায় লিফলেট বিতরন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।
জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তর আয়োজিত কর্মসূচির প্রাককালে যুবদল সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্বের প্রতিক, স্বৈরাচার বিরোধী আন্দোলনের আপোষহীন নেত্রী, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিনা দোষে ষড়যন্ত্র ও প্রতিহিংসা মূলক মামলায় নির্জন পরিত্যাক্ত কারাগারে চড়ম অসুস্থ অবস্থায় ক্যাঙ্গারু কোর্টের মামলায় সাজা খাটছেন আর দেশের শেয়ার বাজার লুন্ঠনকারী, রাষ্ট্রীয় ব্যাংক সহ অন্যান্য ব্যাংক ডাকাত, বিদেশে ছয় লক্ষ কোটি টাকা পাচারকারীরা দেশ দাবরিয়ে বেড়াচ্ছে।
খালেদা জিয়ার অপরাধ তার আকাশ চুম্বি জনপ্রিয়তা, তিনি কখনো নির্বাচনে পরাজিত হননা, তিনি দেশের স্বাধীনতা স্বার্বভৌমত্বকে সবার আগে স্থান দেন তিনি কোন ষড়যন্ত্রকে প্রশ্রয় দেননা এ কারনে আর্ন্তজাতিক ভাবে স্বীকৃত স্বৈরাচারের নির্জন কারাগারে তাকে আজ বিনা দোষে সাজা ভোগ করতে হচ্ছে। আর আমরা যখন এই অবিচার, জুলুম ও নির্যাতনের বিচার চাই, আমরা যখন শেয়ার বাজার লুন্ঠনকারী, ব্যাংক ডাকাতদের নাম জানতে চাই তখন আমাদের গুম করা হয় হত্যা করা হয়।
যুবদল সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু অবিলম্বে অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মূক্তি দাবি করে বলেন যদি নির্জন কারাগারে বেগম খালেদা জিয়ার কিছু হয় তাহলে কেউ রক্ষা পাবেনা। জনতার হৃদয়ের আগুন যখন রাস্তায় প্রজ্জলিত হবে তখন কোন দূর্ভেদ্য দূর্গও রক্ষা পাবেনা।
কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদল সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু, যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম জাহাঙ্গির হোসেন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল রিয়াদ, সাংগঠনিক সম্পাদক মোস্তফা জগলুল পাশা পাবেল প্রমূখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D