২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০১৮
কুষ্টিয়া: ‘বিএনপি নিজেরাই কখনো আগুন সন্ত্রাস করে, কখনো জঙ্গি সন্ত্রাস করে এবং কখনো সংসদ বয়কট করে। তারা গণতন্ত্রের ঘর থেকে বেড়িয়ে গেছেন। বিএনপি এখন গণতন্ত্র থেকে ১০০০ মাইল দূরে’ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জাসদ সভাপতি হাসানুল হক ইনু।
শনিবার সকালে কুষ্টিয়ার দিশা রেস্ট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এসময় কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার নূরানী ফেরদৌস দিশা, জেলার সিনিয়র তথ্য অফিসার তৌহিদুল ইসলাম, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় তথ্যমন্ত্রী আরো বলেন, বিএনপি গণতন্ত্রের জন্য বিশ্বাসী কোনো রাজনৈতিক দল নয়। বিএনপি বার বার প্রমাণ করেছে, তারা সব সন্ত্রাসী খুনিদের আস্তানা এবং রাজাকার, জামায়াত, জঙ্গি সন্ত্রাসীদের ঠিকানা। সেই বিএনপি বাংলাদেশের কেবলমাত্র আইনের জোরে টিকে আছে। বিএনপি একটি বিপদজনক দল হিসেবে সুনাম কুড়িয়েছে।
জাসদ সভাপতি বলেন, বিএনপি কখনো পাকিস্তানের পক্ষে উকালতি করে আবার কখনো রাজাকারদের নিয়ে জঙ্গি সন্ত্রাস করে। সেই বিএনপি এখন গণতন্ত্রের জন্য চিৎকার করছে। বিএনপির মুখে গণতন্ত্র, খালেদা জিয়ার মুখে গণতন্ত্র। কিন্তু আসলে পকেটে তাদের রাজাকার, জঙ্গি, জামায়াত ও আগুন সন্ত্রাসীরা।
তথ্যমন্ত্রী বলেন, নির্বাচন যথা সময়ে হবে এবং সংবিধান অনুযায়ীই হবে। এ ধরনের জঙ্গি এবং জঙ্গি সঙ্গীদের দমন করে বাংলাদেশে একটি স্থায়ী রাজনৈতিক সমাধানের চেষ্টা করবো।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D