২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০১৮
‘আদালতের নির্দেশ অমান্য করে বিএনপির আইনজীবীদের আদালতে বিক্ষোভ ও হট্টগোলই প্রমাণ করে খালেদা জিয়া মুক্তি পেলে বিএনপি দেশে অরাজকতা সৃষ্টি করবে’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
শুক্রবার রাজধানীর তেজগাঁও কলেজে অডিটোরিয়ামে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার ২৫তম জাতীয় শিশু দিবসে তিনি এ কথা বলেন। এসময় ঢাকা মহানগর শাখার সভাপতি রহমত উল্লাহ সবুজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার কেন্দ্রীয় সভাপতি মিয়া মঞ্চপসহ বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আওয়ামী লীগের এই মুখপাত্র বলেন, ‘বিএনপি নেত্রী জামিন না পাওয়ায় বিএনপির আইনজীবীদের আদালত প্রাঙ্গণে বিক্ষোভ সম্পূর্ণভাবেই আদালতের নির্দেশ অবমাননা করা। কারণ হাইকোর্ট থেকেই নির্দেশনা আছে যে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রাঙ্গণে কোনো প্রকার বিশৃঙ্খলা কিংবা হট্টগোল করা যাবে না।’
হাছান মাহমুদ বলেন, ‘বেগম খালেদা জিয়া বঙ্গবন্ধুর হত্যাকারীদের উৎসাহ দিতে ১৫ আগস্ট কেক কাটেন। এই দিনে কেবলমাত্র যে শুধু বঙ্গবন্ধু, শেখ ফজিলাতুন্নেছা মুজিবকে হত্যা করা হয়েছে তা নয়, এদিন ১০ বছরের শিশু শেখ রাসেল, ৪ বছরের সুকান্ত বাবুসহ আরও শিশুকেও হত্যা করা হয়েছিলো। সুতরাং এই দিনে খালেদা জিয়ার জন্মদিন না হওয়া স্বত্ত্বেও তিনি যে সেই দিন কেক কাটেন এটা আমাদের জন্য দুর্ভাগ্য।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D