২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪০ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০১৮
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘নারীদেরকে আল বদর-রাজাকারদের বন্ধু খালেদা জিয়াকে বর্জন করা উচিত। ৭১-এ রাজাকাররা নারীদের বঞ্চনা করেছিলো আর তিনি (খালেদা) সেই স্বাধীনতা বিরোধীদের বন্ধু হয়েছে তাই তাকে বর্জন করা উচিত।’
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ইনু বলেন, ‘নারীদের শত্রু হলো সাম্প্রদায়িকতা, জঙ্গি, তেতুল হুজুর আর তাদের বন্ধুরা। এদের থেকে নারীদের সাবধান থাকতে হবে এবং নিজেদেরকে প্রমাণ করতে হবে তারা পুরুষের মতো সব খানে সমান ভাবে কাজ করতে পারে।’
নারীদের উদ্দেশ্য তথ্যমন্ত্রী বলেন, ‘এ কুসংস্কারের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে আপনাদের পদে পদে বাধা দিবে সাম্প্রদায়িকতা, রাজাকার ও জঙ্গিরা তারা সুযোগ পেলে ছোবলও মারবে, তাই এদের থেকে সব সময় সাবধান থাকবেন।’
এসময় সাংবাদিক নারীদের উদ্দেশ্য তিনি বলেন, ‘সমাজের কুসংস্কারের বিরুদ্ধে আপনাদেরকেউ সবার আগে এগিয়ে আসতে হবে নারীর বৈষম্যতা দূর করতে হবে।’
দেশের বিজ্ঞাপন সংস্থা নারীদের পণ্য হিসাবে ব্যবহার করছে মন্তব্য করে হাসানুল হক ইনু বলেন, ‘বিজ্ঞাপন সংস্থা এমন ভাবে বিজ্ঞাপন বানাচ্ছে তাতে নারীদেরকে পণ্য হিসাবে উপস্থাপন করছে এটা বন্ধ করা দরকার।’
এসময় বিজ্ঞাপন সংস্থাকে আহবান করে তিনি বলেন, ‘আপনারা নারী-পুরুষ এক সাথে বিজ্ঞাপন বানান কিন্তু নারীকে পণ্য হিসাবে ব্যবহার করবেন না।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, সংগঠনের সভাপতি নাছিমুন আরা হক মিনু প্রমুখ।
বিএনপি এবং খালেদা জিয়া পাকিস্তানের প্রক্সি খেলোয়াড়: ইনু
‘বারবার এটাই প্রমাণিত হয়েছে বিএনপি এবং খালেদা জিয়া পাকিস্তানের প্রক্সি খেলোয়াড়’ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু। শুক্রবার দুপুর ১২টায় কুষ্টিয়ায় তিনি এ আক্রমণাত্মক মন্তব্য করেন।
জেলার ভেড়ামারা উপজেলায় শতভাগ বিদ্যুৎতায়নের উদ্বোধনকৃত ফলক স্থাপন অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, সরকার কাউকে বাদ দিয়ে কোন নির্বাচনের পরিকল্পনা করেনি। বর্তমান সরকার শুধুমাত্র অপরাধী ও পাকিস্তানি দালালদেরকে রাজনীতি থেকে বিদায় জানাতে চায়।
খালেদা জিয়া এবং বিএনপিকে হিটলারের চাইতে খারাপ- আখ্যা দিয়ে ইনু বলেন, ‘জেলখানায় আছে টাকাচুরি মামলার আসামিরা, গ্রেপ্তার হচ্ছে মানুষ পোড়ানোর আসামিরা।’
‘খালেদা জিয়া ৯৩ দিন নির্দেশ দিয়ে মানুষ পুড়িয়েছে। সুতরাং রাজাকার, জঙ্গি ও আগুন সন্ত্রাসীদের সঙ্গী হয়ে খালেদা জিয়া রাজনৈতিকভাবে আত্মহত্যা করেছেন।’
অনুষ্ঠানে কুষ্টিয়ার জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপন, সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায়সহ জাসদ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পাকিস্তানের দালালদেরও বিদায় জানাতে হবে: তথ্যমন্ত্রী
ঢাকা: তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘বাংলাদেশকে স্বাধীনতার পথে রাখতে ৭ মার্চে বঙ্গবন্ধু যেমন পাকিস্তানকে বিদায় দেন, তেমনি পাকিস্তানের ‘প্রক্সি’ বা দালালদেরও আজ বিদায় জানাতে হবে।
’
১৯৭১ সালের ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের ওপর বৃহস্পতিবার ঢাকায় দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে কর্ণেল তাহের মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ আয়োজিত সভা এবং বিকালে জাতীয় জাদুঘর আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তৃতাদ্বয়ে তিনি এ আহ্বান জানান।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘পাকিস্তানের সঙ্গে যেমন মিটমাট সম্ভব হয়নি, তেমনি পাকিস্তানের প্রক্সি-দালালচক্র বিএনপি-খালেদা জিয়ার সঙ্গেও কোনো মিটমাটের অজুহাতে কোনো আপোষ সম্ভব নয়। তখন যাদের পাকিস্তানপ্রীতি ছিল, তারা বোঝেনি যে, পাকিস্তান সবসময়েই চক্রান্তকারী ও বাংলাদেশ অস্বীকারকারী। ঠিক তেমনই এখন যাদের বিএনপিপ্রীতি রয়েছে, তারা মিটমাটের কথা বলেন, কিন্তু জানে না, বিএনপি আসলে পাকিস্তানেরই প্রক্সি, রাজাকারী ছাড়েনি’। খবর বাসস
তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের সকল চক্রান্ত নস্যাৎ করে দিয়ে বাংলাদেশকে নিজের পথে নিতে ৭ মার্চের মঞ্চে দাঁড়িয়েছিলেন। এই ঐতিহাসিক ভাষণের মধ্য দিয়ে তিনি কার্যত দেশের কর্তৃত্ব গ্রহণ এবং নিরস্ত্র জনগণকে যুদ্ধের জন্য প্রস্তুত করেন। জাতিসংঘের স্বীকৃতির মাধ্যমে একটি জাতির জন্য দেয়া পথনির্দেশ আজ বিশে^র সামনে অনন্য উদাহরণ।’
জাসদ সভাপতি বলেন, ‘বাংলা ভাষার বিরুদ্ধে ’৫২ তে পাকিস্তানের চক্রান্ত, ’৫৪-এর নির্বাচনে বিজয়ী যুক্তফ্রন্টের সরকার ভেঙ্গে দেয়া, ’৬৬-এর ছয়দফা আন্দোলনের বিরুদ্ধে মিথ্যা আগরতলা ষড়যন্ত্র মামলা দেয়া ও ’৭০-এর নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগকে সরকার গঠন করতে না দেয়া-এই চার চক্রান্তের কালো থাবা থেকে বাঙ্গালী জাতিকে মুক্ত করতে ৭ মার্চ বঙ্গবন্ধু ডাক দিয়েছিলেন-এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম।
’
ইনু বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বুঝেছিলেন পাকিস্তানের সঙ্গে নির্বাচন-গণতন্ত্র-সংসদ এসব কথা বলে লাভ নেই। আজ আমাদের বুঝতে হবে, তাদের ‘প্রক্সি’দের সাথেও এসবের অজুহতে মিটমাটের সুযোগ নেই, কারণ তারাও দেশের বিরুদ্ধে ক্রমাগত চক্রান্তকারী।
’
জাসদের সভায় সহ-সভাপতি মীর হোসাইন আখতারের সভাপতিত্বে দলীয় নেতৃবৃন্দের এড. হাবিবুর রহমান শওকত, শফিউদ্দিন মোল্লা, শহিদুল ইসলাম, নাদের চৌধুরী, শওকত রায়হান, রোকনুজ্জামান, মাইনুর রহমান, মহিবুর রহমান প্রমুখ সভায় বক্তব্য রাখেন।
বিকালে জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরীর সভাপতিত্বে জাদুঘর আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন ও কবি কামাল চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপক অধ্যাপক মেসবাহ কামালের ৭ মার্চের ওপর সুলিখিত প্রবন্ধভিত্তিক আলোচনা করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D